ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

নালিতাবাড়ীতে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ


নালিতাবাড়ী প্রতিনিধি photo নালিতাবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৩:৩৩

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে নালিতাবাড়ীতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতিবারের ন্যায় এবারও ঈদ উপহার বিতরণ করে পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন।

মঙ্গলবার (১৭মার্চ) স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় মানুষের হাতে ঈদ উপহার হিসেবে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, সেমাই, চিনি সহ ১০ প্রকারের খাদ্য সামগ্রী। ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠেছে।

সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরই এমন মানবিক কর্মসূচি পালন করে আসছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশন। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে জানা গেছে।

এ ব্যাপারে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মহান আল্লাহ পাককে রাজি খুশি ও সবার মাঝে ঈদ আনন্দ ফিরিয়ে দিতে তাদের এ ক্ষুদ্র প্রয়াস। তারা সমাজের বিত্তবানদের এসব জনসেবা মূলক কাজে এগিয়ে আসার আহ্বান জানান। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানায় সংগঠনটি।

এদিকে স্বপ্নময় মানবকল্যাণ ফাউন্ডেশনের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়ছেন সমাজের সচেতনমহল।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান

মাদ্রাসা ছাত্রী ধর্ষণের দায়ে ধর্ষকের মৃত্যুদণ্ড

নেত্রকোণায় তিন উপজেলা ও তিন পৌর শাখার ছাত্রদলের নতুন আংশিক কমিটি অনুমোদন

বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত

অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন

মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন

শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার

নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ

আত্রাইয়ে ​কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ