ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কাউনিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে আহত এমপি আতিকুর রহমান


সাইদুল ইসলাম, কাউনিয়া photo সাইদুল ইসলাম, কাউনিয়া
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৩:৩৪

রংপুরের কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম সদর আসনের এনসিপির (NCP) নবনির্বাচিত সংসদ সদস্য আতিকুর রহমান আহত হয়েছেন।
জানা যায়, তিনি ঢাকা থেকে ফেরার পথে মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) সকালে কাউনিয়া উপজেলার বেইলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার ব্যবহৃত গাড়ির সংঘর্ষ হয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় এমপি আতিকুর রহমান সামান্য আহত হলেও তার গাড়িচালক গুরুতর আহত হন। আহত চালককে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, ট্রাকচালক দাবি করেছেন, এমপির গাড়ির চালক ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সামনে গিয়ে ধাক্কা দেন। 

দুঘটনার সত্যতা নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে