ঝিনাইদহে খাল পুনঃ খনন কর্মসূচির শুভ উদ্ভোদন করলেন মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান
দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খননের অংশ হিসেবে ঝিনাইদহে ২ডি-৭এন নিষ্কাশন কর্মসূচির শুভ উদ্ভোদন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৬ মার্চ) বিকেলে হরিণাকুণ্ডু উপজেলার ৮নং চাঁদপুর ইউনিয়নের কন্যাদহ মাঠে একটি খাল খননের কাজ শুরু করার মধ্য দিয়ে এই কর্মসূচির শুভ উদ্ভোদন করা হয়।
কর্মসূচির মধ্য দিয়ে কৃষি খাতে বিপ্লব এবং কৃষি জমিতে সেচ প্রদান ও পানি নিষ্কাশন সহজ করতে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের একান্ত নির্দেশনায় ঝিনাইদহ জেলাতেও এই প্রকল্পের কাজ বাস্তবে শুরু হলো। ঝিনাইদহ জেলা প্রশাসকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন আইন-বিচার-সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, জেলা বিএনপির সভাপতি ও সদ্য নিযুক্ত জেলা প্রশাসক অ্যাড. এম. এ. মজিদ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব, ৪ আসনের সংসদ সদস্য মো. মতিয়ার রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, মুন্সী কামাল আজাদ পান্নু, মেহেদী হাসান রনি, রাশেদ খান সহ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ। এ-সময় জনসাধারণের প্রাণবন্ত উপস্থিতিতে কন্যাদহ মাঠ প্রাঙ্গণ একটি জমকালো মিলনমেলায় পরিণত হয়।
কর্মসূচির উদ্বোধন শেষে আলোচনা সভায় বক্তব্য প্রদানকালে মাননীয় আইনমন্ত্রী আসাদুজ্জামান আবেগাপ্লুত কণ্ঠে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন,
'আজকের এই কর্মসূচি বাংলার রাখাল রাজা ও গণমানুষের আনন্দ-বেদনার জীবন্ত প্রতিচ্ছবি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লালিত স্বপ্ন বাস্তবায়নের চূড়ান্ত রূপায়ন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর একান্ত নির্দেশনায় সারা বাংলাদেশে কৃষি খাতে প্রাণ ফেরানোর লক্ষ্যে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গত ১২তারিখে ভোট প্রদানের পর আপনাদের হাতের আঙুলে কালির দাগ মুছে যাওয়ার আগেই আমরা প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছি। রাষ্ট্র কাঠামো মেরামতে জনাব তারেক রহমান কর্তৃক প্রণীত ও ঘোষিত ৩১-দফা বাস্তবায়নে আমরা শতভাগ কাজ করে যাচ্ছি।'
বিএনপির ঘাঁটি হিসেবে সুপরিচিত ঝিনাইদহে বক্তব্য প্রদানকালে মাননীয় আইনমন্ত্রী আরও বলেন,
'জনকল্যাণমুখী বাংলাদেশ বিনির্মানে আমরা কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড প্রদান কর্মসূচিও শুরু করেছি। জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ও বেগম খালেদা জিয়ার আদর্শিক রাজনৈতিক চেতনার জীবন্ত প্রতিচ্ছবি। আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর পিতা-মাতা প্রদর্শিত বাংলাদেশি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা ও একটি সুখী, সমৃদ্ধশালী, স্বনির্ভর ও আধুনিক রাষ্ট্র কাঠামো বিনির্মানের লক্ষ্যে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। আপনাদেরকে সাথে নিয়ে আমরা সকল বাঁধা উপেক্ষা করে এগিয়ে যেতে চাই। বিএনপি গণমানুষের দল। অতীতের ন্যায় আমরা আবারও কৃষি খাতে বিপ্লব ঘটাতে চাই।'
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর 'We have a plan.' উক্তি পুনরায় স্মরণ করে আইনমন্ত্রী বলেন,
'আধুনিক বাংলাদেশ রাষ্ট্র বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর সমস্ত পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আমরা প্রথাগত রাজনৈতিক কাঠামো ভেঙে এগিয়ে যেতে চাই। জনাব তারেক রহমান সেলক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি গড়ে তোলাই আমাদের অভিষ্ট লক্ষ্য।'
এসময় উপস্থিত বক্তারা সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মে ঐক্যবদ্ধভাবে কাজ করারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
মাদক বিরোধী বিশেষ অভিযানে চার’শ পিছ ইয়াবা সহ আটক -২
কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মাদক ও অবৈধ কারেন্ট জাল উদ্ধার, আটক ১
যশোরে ঔষধ প্রতিনিধিদের মানববন্ধন
পেকুয়ায় ৩ মাদক কারবারি আটক
মধুখালীতে কলেজে শিক্ষার্থীদের কুরআন উপহার দিলেন ফরিদপুর ১ আসনের সংসদ ইলিয়াস মোল্লা
বারহাট্টায় বিচারাধীন ৯ মামলার আসামি গ্রেফতার
উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজার' কে কুপিয়ে হত্যা
“দালাল নয়, আমরা পেশাজীবী" মনপুরায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন
সাতকানিয়ায় পাহাড় কাটছেন ঠিকাদার সেই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন প্রকৌশলী সবুজ কুমার দে
নরসিংদীর বেলাবোতে ফার্মাসিটিক্যালস রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান
বড়লেখায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবহেলায় প্রথম শ্রেণির শিক্ষার্থী আহত
গোবিপ্রবিতে ৩১ লাখ টাকার আধুনিক শিক্ষা সরঞ্জাম বিতরণ
Link Copied