ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

হতদরিদ্র মানুষকে ঈদ উপহার বিতরন করলেন চেয়ারম্যান প্রার্থী তারেক


ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর photo ইমাম উদ্দিন সুমন, সুবর্ণচর
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৪:৪

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবিলী ইউনিয়নে অসহায় হতদরিদ্র এবং তেল গ্যাস সংকটে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক ও ৫ নং চরজুবিলী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলী আহসান মোঃ তারেক।

১৭ মার্চ (মঙ্গলবার)  বেলা ১২ টায় চরজুবিলী হাসপাতাল মোড় সংলগ্ন তার নিজ কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার বিতরন করেন।

এতে উপস্থিত ছিলেন,  সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন।উদীয়মান তরুন সমাজ সেবক মোহাম্মদ আলী আহসান মোঃ তারেক বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ চলার কারনে আমাদের বাংলাদেশে ও এর প্রভাব পড়েছে বিশেষ করে তেল গ্যাস,  ইত্যাদি এবং বিভিন্ন দেশে প্রবাসীদের অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন যার প্রভাব পড়েছে খেটে খাওয়া সুবিধা বঞ্চিত অসহায় মানুষের ওপর,  প্রত্যাক ঈদে সামজি সংগঠন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মিরা এগিয়ে এলেও এবার কিন্তু সেরকম কেউ অসহায় মানুষ গুলোর পাশে দাঁড়ায়নি। তাই আমি আমার সাধ্যমত,  আমার সামর্থ্যমত ঈদ উপহার নিয়ে  অসহায় সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছি।

আমি মনে করে নোয়াখালী এবং সুবর্ণচরে যেসব শিল্পপতি বিত্তবান মানুষ আছেন তারা যদি এগিয়ে আসেন তাহলে করোনার মত বর্তমানে যুদ্ধের কারনে যে প্রভাব মানুষের মধ্যে পড়ছে সেটি থেকে আমরা বাঁচতে পারবো এবং অসহায় মানুষ গুলোর মুখে হাসি ফুটবে।

যে যার অবস্থান থেকে এগিয়ে আসুক এটাই আমার প্রত্যাশা পৃথিবীতে মানব সেবার ওপর আর কোন সেবা নেই।
এদিকে ঈদ উপহার পেয়ে খুশি অবহেলিত মানুষ গুলো।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক

পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ

ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ

ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন

টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক

শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত

শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ

গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার

নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার

চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড

ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক