রৌমারীতে প্রভাবশালী নারীর দাপটে ২৫ পরিবার অবরুদ্ধ
রাস্তা বন্ধ করায় ২৫ টি পরিবারকে অবরোদ্ধ করে রেখেছে এক প্রভাবশালী নারী হোসনে আরা। তিনি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হিসেবে কর্মরত রয়েছেন। এলাকাবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও কাজ হচ্ছেনা। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রৌমারী গ্রাম পূর্বপাড়া।
পুলিশ, স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর আগ থেকে পর্যায়ক্রমে জমির প্লট কিনে বসবাস করে আসছে ২৫ টি পরিবার। জমি বিক্রেতা জনসাধারনের চলাচলের সুবিধার জন্য সুন্দর একটা রাস্তাও দিয়েছিল। রাস্তা দেখে জমি কিনে নেন তারা। কিন্তু এখন রাস্তা আটকে দেওয়ায় সাইকেল নিয়েও ঢুকতে পারছেনা ওই পরিবারগুলো। বিকল্প রাস্তা না থাকায় কোমলমতি শিশুদের নিয়ে বিপাকে রয়েছেন তারা। এবিষয়ে একাধীকবার শালিসী বৈঠকে বসলেও কোন সমাধান হয়নি।
মঙ্গলবার ( ১৭ মার্চ) অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র নার্স হোসেনে আরা খাতুন গত কয়েক বছর আগে একই গ্রামের সাবেক ব্যাংকার আতাউর রহমানের কাছ থেকে ১৭ শতক জমির মধ্যে ১৫ শতক জমি ক্রয় করেন। বাকী দুই শতক জমি রাস্তার জন্য রাখা হয়। সম্প্রতি হোসনে আরা খাতুন ৪ তলা বিশিষ্ট একটি ভবন নির্মাণ করছেন। ভবন নির্মাণ করতে গিয়ে পূর্বের রাস্তাটি বন্ধ করে দেন তিনি। এদিকে ভুক্তভোগি পরিবারগুলো রৌমারী থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে তারা মানবেতর জীবন যাপন করছেন।
অবরুদ্ধ এসব পরিবারের সদস্যরা বলেন, ব্যবহৃত রাস্তাটি জনসাধারণের চলাচলে উম্মুক্ত রাখার শর্তে ২০১৩ সালে একশালিসী বৈঠকের মাধ্যমে ননজুডিশিয়াল ষ্টাম্পে হোসনে আরার স্বামী নুরুন্নবী (সজিব) ৩৩ হাজার টাকার দেওয়া হয়। এ এলাকার সবাই শান্তিপ্রিয় মানুষ। যারা রাস্তাটি বন্ধ করেছেন, তারা স্থানীয় প্রভাবশালী। হঠাৎ করে তারা তাদের জমি দাবি করে জোরপুর্বক রাস্তাটি বন্ধ করে দেয়। এ কারণে চলাচল করতে পারছি না আমরা।
প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম জানান, দীর্ঘদিন থেকে আমরা এই রাস্তা দিয়ে চলাচল করে আসছি। হঠাৎ কোন কারন ছাড়াই আমাদের এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে। আমরা বর্তমানে বাড়ি থেকে বের হতে পারছি না। প্রশাসনের দৃষ্টি কামনা করছি।
স্থানীয় বাসিন্দা জায়দা খাতুন বলেন, এক সপ্তাহ ধরে বাসা থেকে বের হতে পারছিনা। ছেলে-মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে গেছে। স্থানীয় প্রশাসনের কাছে জোরদাবী রাস্তাটি অবমুক্ত করে দেওয়া হোক।
স্থানীয় ইউপি সদস্য রবিউল করিম বলেন, চলাচলের রাস্তাটি বন্ধ করে দেওয়া একটি অমানবিক কাজ করছেন তারা। আমি হোসনে আরাকে নিয়ে কয়েকবার আলোচনা করেছি, কিন্তু রাস্তাটি ছাড়ছেন না। এমনকি এলাকার মাতাব্বরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গদেরকেও সম্মান করেনি তিনি।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, অভিযোকেগর প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার তদন্ত ব্যবস্থা গ্রহনের নিদের্শ দিয়েছিলেন। তা তদন্থ পুর্বক ঐ নারীকে বলা হয়েছে, এলাকাসিকে নিয়ে সুষ্ঠ সমাধানে আসতে। তবে রাস্তা বন্ধ করার কোন অভিযোগ পাওয়া যায় নি।
এলাকাবাসীর অভিযোগে রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দিন জানান, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। রৌমারী থানা পুলিশকে বিষয়টি তদন্ত পুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার নিদের্শ দিয়েছি।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ