ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

নারীর সঙ্গে ইউএনওর অন্তরঙ্গ ভিডিও ভাইরাল


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৩-২০২৬ দুপুর ৪:৫৩
নোয়াখালীর  হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলাউদ্দিনের সঙ্গে এক নারীর অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) বিভিন্ন ফেসবুক আইডি থেকে ভিডিওটি পোস্ট করা হয়। পরে আরো অনেক গুলো ভিডিও ভাইরাল হয়। এতে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।
তবে  ভিডিওটি তার সম্মানহানির উদ্দেশ্যে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন ইউএনও।
স্থানীয় সূত্র জানা যায়, ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও আজ সকাল ৯টার আগেই জেলা সদরের উদ্দেশে কর্মস্থল ত্যাগ করেন।
এ বিষয়ে সোমবার দুপুরে ইউএনওর কার্যালয়ের একজন কর্মচারী মুঠোফোনে একটি গণমাধ্যমকে জানান, তিনি সকাল ৯টার দিকে কার্যালয়ে আসেন। এসে জানতে পারেন ইউএনও মো. আলাউদ্দিন জেলা সদরে গেছেন। যাওয়ার আগে তিনি কার্যালয়ের কাউকে তেমন কিছু বলে যাননি। 
এক প্রশ্নের জবাবে ওই কর্মচারী জানান, ইউএনরও সঙ্গে এক নারীর ভিডিও ছড়িয়ে পড়ার কথা তিনিও শুনেছেন। তবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
ছড়িয়ে পড়া ভিডিওটির ব্যাপারে মো. আলাউদ্দিন জানান, অনেক আগের কর্মস্থলের কিছু ঝামেলার জেরে কেউ শত্রুতাবশত এআই দিয়ে এসব করার চেষ্টা করছে। তিনি এসব প্রতিহত করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের পরামর্শ অনুযায়ী আইনগত পদক্ষেপ গ্রহণ করবেন।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, পত্রিকার মাধ্যমে এ রকম একটি বিষয় তিনি শুনেছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। বিষয়টি যাচাই-বাছাই প্রয়োজন। 
 সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মো. আলাউদ্দিন আজ সকালে তার দপ্তরে ছুটির আবেদন দিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন। তবে এই সকল ভিডিও ভাইরাল হওয়ার পর সুশীল সমাজের পক্ষ থেকে ওই ইউএনও কে হাতিয়া উপজেলা থেকে প্রত্যাহারের দাবি উঠেছে।

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২