দুমকিবাসীর স্বপ্নের সেতু উদ্বোধন: পরিবহনেও কম ভাড়ার ঘোষণা সেতুমন্ত্রীর"
এবারের ঈদে পরিবহনে ১শত টাকা নয় ১ টাকাও ভাড়া বেশি নেওয়া হচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে বলছি এবং সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি কোন কোন জায়গায় নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নেওয়া হচ্ছে। যারা এই অভিযোগ করেছে আপনারা বলেন কোন পরিবহনে কার কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে এখনই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার (১৭মার্চ) বিকাল ৩ টায় পটুয়াখালীর দুমকি উপজেলার রাজাখালী এলাকায় নলুয়া- বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন কালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ বডিউল আলম এমপি এ কথা বলেন। তিনি আরো বলেন এবারের ঈদে সড়কে যানজট ছাড়াই নির্বিঘ্নে যান চলাচল করছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি, পটুয়াখালী- ১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী(এমপি), বরিশাল-৬ আসনের সংসদ সদস্য সৈয়দ আবুল হোসেন (এমপি)। সেতুটি বরিশাল (দিনারেরপুল) -লক্ষীপাশা -দুমকি সড়ক এর ২৭তম কিলোমিটারে পান্ডব ও পায়রা নদীর উপর নলুয়া- বাহেরচর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১৩৮০ মিটার দৈর্ঘ্য সেতুটি ২১ সালে জুনে একনেকে অনুমোদন লাভ করেন। সেতুটির প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১০২৩.৫০ কোটি টাকা। সড়ক ও জনপদ অধিদপ্তর, সড়ক ও পরিবহন ও মহাসড়ক বিভাগের তত্ত্বাবধানে চায়না রোড এন্ড ব্রিজ কর্পোরেশন ঠিকাদারি প্রতিষ্ঠান এটি বাস্তবায়ন করবে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
Link Copied