ঢাকা শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

সাতকানিয়ার পুরানগড়ে মামলার জালে আটকে সম্পত্তি দখল


সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া  photo সৈয়দ আককাস উদদীন, সাতকানিয়া
প্রকাশিত: ৪-১০-২০২১ বিকাল ৬:২

সাতকানিয়ার পুরানগড়ের শীলঘাটায় তুচ্ছ ঘটনায় মামলা দিয়ে প্রতিপক্ষকে এলাকাছাড়া করে অভিনব কৌশলে চলছে প্রতিপক্ষের জায়গা-জমি ও ফসল এমনকি ৩০ বছরের পুরনো গাছ-বাগান কাট‍ার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (৪ অক্টোবর) সকালে এমন অভিযোগ তুলে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন উপজেলার পুরানগড়ের ১নং ওয়ার্ডের শীলঘাটা এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী মিনুয়ারা বেগম।

অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিন দেখা যায়, মিনুয়ারা বেগমের ক্ষেত বিষ দিয়ে জ্বালিয়ে দেয়া, তার বাড়ি থেকে অনেক জিনিস লুট এবং ৩০বছরের পুরনো গাছ-বাগান কেটে সাবাড় করে দিয়েছে একই এলাকার মৃত মোজাফ্ফর আহমদের ছেলে ফজলুর রহমান (৫৫) ও ফরিদুল ইসলাম, শাহেদ হোসেন, মো. মমতাজ, রাশেদ হোসেন, জিসান হোসেন, আক্তারুজ্জামান বাবু, আব্দুস সবুর, দেলোয়ার হোসেন মনিরা।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ সেপ্টেম্বর মিনুয়ারা বেগমের ছেলে রবিউল আলম চাকরি থেকে ছুটিতে এসে পাহাড়ে শখের বশে ক্ষেত দেখতে গেলে পূর্বপরিকল্পিতভাবে মোজাফ্ফর আহমদরা রবিউলকে হাত-পা বেঁধে ব্যাপক মারধর করে। ওই মারধরকে কেন্দ্র করে এলাকায় উভয় পরিবারের মধ্যে বিচ্ছিন্ন একটি  মারামারির ঘটনা ঘটে। ওই মারামারির ঘটনাকে পু্‍ঁজি করে সাতকানিয়া থানায় মোজাফ্ফররা একটি অভিযোগ দায়ের করে। পরে ওই অভিযোগ চট্টগ্রাম কোর্টে গিয়ে মামলায় রূপান্তরিত করে মিনুয়ারা বেগমদের পুরানগড় ইউনিয়নের শীলঘাটা এলাকাছাড়া করে অভিনব কৌশলে তাদের সহায়-সম্বল হাতিয়ে নিচ্ছে মোজাফ্ফর গং।

এদিকে, গণমাধ্যমের একটি টিম সরেজমিন গেলে মোজাফ্ফররা গণমাধ্যম টিমের কার্যক্রম না চালানোর জন্য অনুরোধ করে।

পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহবুব সিকদার বলেন, উভয়পক্ষের মাঝে মামলা চলমান। আমি বিচারাধীন বিষয়ে মন্তব্য করতে চাই না। তবে উভয়পক্ষ পরস্পর আত্মীয়স্বজন।

সাতকানিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, বিষয়টি আমি জানি। মারামারির একটি ঘটনা ঘটেছে। তবে মারামারিকে পুঁজি করে কারো সম্পত্তি দখল করা যাবে না। আইন নিজের হাতে তোলা যাবে না। এটা আমি আবারো তদন্তের জন্য টিম পাঠাচ্ছি। দোষীদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাতকানিয়া থানায় অভিযোগ দেয়া মিনুয়ারা বলেন, এসআই জাহাঙ্গীর মোল্লার কাছে ‍এসে আমরা সঠিক কোনো সমাধান পাচ্ছি না। উনি সব জানেন ‍এবং বোঝেন। তবুও আমাদের দুঃখগুলো তেমন পাত্তা দিচ্ছেন না। আমরা আমাদের ফসল আর গাছ-বাগান হারিয়েছি। ফসলে বিষ দিয়েছে এবং আমাদের ছাগলও লুট করেছে প্রতিপক্ষ। তবুও এসআই জাহাঙ্গীর মোল্লা আমাদের লিখিত অভিযোগকে পাত্তা দিচ্ছেন না বলে মনে হচ্ছে। আমরা না হয় পুরো পরিবার বিষ খেয়ে আত্বহত্যা করব।

এমএসএম / জামান

রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ

কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন

মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক

লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত

রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫

কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস

গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন

বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান

রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার

উজিরপুরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

ওসমানী মেডিকেলে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ, মানববন্ধন অনুষ্ঠিত

ইউটিউব-ফেসবুক দেখে বাড়িতেই ইয়াবা তৈরির চেষ্টা, টঙ্গীতে গ্রেপ্তার যুবক