ঢাকা বুধবার, ৮ জুলাই, ২০২৬

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বাড়লেও নেই যানজট


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮-৩-২০২৬ দুপুর ১১:৩১

পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ থাকলেও কোনো যানজট নেই। এক্সপ্রেসওয়ে হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঈদ যাত্রায় ঘরমুখো মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরছেন। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে ওই এলাকায় গাড়ির সংকট রয়েছে। তাই পদ্মা সেতু এলাকা থেকে যাত্রীরা খোলা ট্রাকে ছুটছেন গন্তব্যে।

বুধবার (১৮ মার্চ) সকালে দেখা যায়, পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে ২০০ টাকা ভাড়ায় ট্রাকে চড়ে বরিশালের উদ্দেশে যাত্রীদের ছুটতে দেখা গেছে।

ঈদকে সামনে রেখে বুধবার ভোর থেকেই পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ লক্ষ্য করা গেছে। টোল আদায়ের সময় গাড়ির জটলা দেখা গেছে। তবে সেই জটলা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলকভাবে বেড়েছে। দীর্ঘ অপেক্ষা ছাড়াই টোল পরিশোধ করে সেতু পার হওয়া যাচ্ছে।

 এ ব্যাপারে পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন সকাল পৌনে ৯টার দিকে  বলেন, পদ্মা সেতু এলাকায় গাড়ির চাপ বেড়েছে তবে কোনো যানজট নেই। গতকালের মতো আজও চাপ রয়েছে।

তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু হয়ে ৩৮ হাজার ৫৫৭টি গাড়ি পারাপার হয়েছে। আর টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৬০ হাজার ৯০০ টাকা।

এমএসএম / এমএসএম

​জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ​ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার

আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা

ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা

চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ

বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং

দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ

টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে

তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪

গাজীপুরে র‌্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫

বাঘায় জমি বিরোধে বাড়িতে হামলা-লুটপাট, জোরপূর্বক ঘর নির্মাণের অভিযোগ