ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে গাইদঘাট এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন মনিরামপুর বাজারের ইন্টারনেট ব্যবসায়ী মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩), তাঁর বাবা আব্দুল মজিদ সরদার (৭৫) এবং জনির চার বছর বয়সী কন্যা শেহেরিশ। আহত হয়েছেন জনির মা মনোয়ারা বেগম (৬০), স্ত্রী সাবরিনা জাহান (৩০) ও ছেলে সামিন আল মাস (১০)। আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।স্বজনদের বরাত দিয়ে জানা যায়, জনি পরিবারের সদস্যদের নিয়ে চুয়াডাঙ্গা নানাবাড়িতে
বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে রাতে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন তারা।
বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালক জনি ঘুমন্ত অবস্থায় গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারান। এতে ঘটনাস্থলেই জনি ও তাঁর বাবা মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে ঘটনাস্থল ও তাদের বাড়িতে পৌঁছেছেন সাবেরা নাজমুল মুন্নি, সংরক্ষিত মহিলা আসনের এমপি পদপ্রার্থী, সাবেক ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান ও সভাপতি বিএনপির নেত্রী। তিনি শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫