রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি বলেছেন, বাংলার ঐতিহ্য ইতিহাসের সাক্ষী ২০০ বছরের পুরানো মুসলিম কাপড় পুনঃ উদ্ধারে কাজ করছে সরকার। আমরা জামদানি ভিলেজের প্রকল্প বাস্তবায়ন করতে পরিদর্শনে এসেছি। আমরা জামদানি শিল্পের ঐতিহ্যকে অন্বেষণ করতে সেই সুদূর ইংল্যান্ড পর্যন্ত গিয়েছি। আমরা সেখান থেকে এই শিল্পের ঐতিহ্য নিয়ে এসেছি। পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে খোঁজে বেরিয়ে যারা এক্সপার্ট আছেন তাদের দিয়ে কাজ করানো হচ্ছে। সরকারের পক্ষ থেকে এটির ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গবেষণা কার্যক্রম থেকে শুরু করে সকল ধরনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌরসভার নোয়াপাড়ায় জামদানী ভিলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি ।
এ সময় পাট শিল্প নিয়ে প্রতিমন্ত্রী মো: শরীফুল আলম এমপি আরো বলেন, এ সরকারের নির্বাচনী ইশতেহারেই রয়েছে, যে বন্ধ পাটকল গুলো আছে তা পুনরায় চালু করা হবে। অনেকগুলো পাটকল চালু হয়েছে আবার অনেকগুলো চালুর প্রক্রিয়ায় রয়েছে। এতে দেশে বেকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি হবে।
দেশী বিদেশী যারা ব্যবসায়ী রয়েছেন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে এ পাট শিল্পকে এগিয়ে নিয়ে যেতে সকল ধরনের কার্যক্রম চালাচ্ছি।
এসময় দেশের ঐতিহ্যবাহী জামদানী শিল্পের উন্নয়ন, সংরক্ষণ ও সম্প্রসারণের লক্ষ্যে বাস্তবায়নাধীন জামদানী ভিলেজ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যালোচনা করেছেন প্রতিমন্ত্রী। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং স্থানীয় তাঁতিদের সঙ্গে কথা বলেছেন। আব-ই-রওয়ান প্রদর্শনী কেন্দ্রে পরিদর্শন করেন । প্রতিমন্ত্রী মসলিন কাপড় তৈরীর বিভিন্ন ধাপ চরকা দিয়ে কাপাস তুলা থেকে সুতা তৈরি ও সেই সুতা দিয়ে কাপড় তৈরীর কাজ পরিদর্শন করেন। এ সময় গ্যালারীতে রাখা মসলিন সুতা দিয়ে তৈরি কাপড়ের প্রদর্শনী ঘুরে দেখেন।
পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব বিলকিস জাহান রিমি, তাঁত বোর্ডের সদস্য মো: মিজানুর রহমান,তাঁত বোর্ডের সদস্য দেবাশীষ নাগ, যুগ্মসচিব মো: জাহিদ হাসান, প্রকল্প পরিচালক আইয়ুব আলী, জেলা প্রশাসক মো: রায়হান কবির, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,তুলা উন্নয়ন বোর্ডের উপপরিচালক মো: কুতুব উদ্দিন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
রূপগঞ্জে জামদানী ভিলেজ প্রকল্প পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম
ঈদ উপলক্ষে ঘুরতে গিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত
ব্রিজ ভেঙে নদীতে পড়ল শতাধিক মানুষ, দুই সহোদরসহ ৪ শিশু নিহত
চাঁদপুরে শুটিং করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার শুটিং ইউনিট!
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি
নবীগঞ্জে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
সান্তাহারে হাজারো যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে নীলসাগর এক্সপ্রেস
বগুড়ার শেরপুরে মাইক্রোবাস দুর্ঘটনায় ৩ জন নিহত
নড়াইলে গরীব, দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ বিতরণ
ঈদে সাময়িক দর্শক বাড়লেও সারা বছর লোকসান টিকে থাকার লড়াইয়ে শ্রীমঙ্গলের সিনেমা হল
বগুড়ায় মাংস সমিতি’র ৭৭ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও
বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩