ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম ডাউন
বিশ্বজুড়ে ফেসবুকের সার্ভার ডাউন হয়ে পড়েছে। এ কারণে ব্যবহারকারীরা এর মালিকানাধীন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে ব্যবহারকারীরা এ সমস্যার কথা জানান। ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্টও এ তথ্য নিশ্চিত করেছে। তবে সার্ভার ডাউনের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি এ সোশ্যাল মিডিয়া জায়ান্ট।
টুইটার ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছেন না তারা।
ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে ‘এরর মেসেজ’ দেখতে পাচ্ছেন। এতে লেখা রয়েছে- স্যরি, সামথিং ওয়েন্ট রং।
হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিছুটা কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।
এর আগে গত ৯ এপ্রিল হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামসহ ফেসবুকের সার্ভার কিছুক্ষণের জন্য ডাউন হয়ে পড়েছিল। তার আগে মার্চের ১৯ তারিখ ফেসবুক সার্ভারে ত্রুটি দেখা দেয়।
এমএসএম / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা