তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬। দিবসটি উপলক্ষে ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে কেন্দ্রীয় শহীদ মিনারে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে তারাগঞ্জ ও/এ সরকারি ডিগ্রি কলেজ মাঠে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়।কর্মসূচির মধ্যে ছিল মনোজ্ঞ কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের অংশগ্রহণে মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও)মোনাববর হোসেন।তিনি তাঁর বক্তব্যে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।পুরো আয়োজনটি দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ এক মিলনমেলায় পরিণত হয়।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড