ধুনটে আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রথম কমিটি ঘোষণা
বগুড়ার ধুনট উপজেলার কওমী মাদ্রাসাভিত্তিক অরাজনৈতিক ও সামাজিক সংগঠন আল খিদমাহ কওমী ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ২০২৬-২৭ সেশনের প্রথম এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মাওলানা কে এম সুলতান মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।
নবগঠিত কমিটিতে মুফতী আশেকে এলাহী শিবলী সভাপতি ও মোঃ হানজালা আজাদী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মাওলানা রবিউল ইসলাম রবি এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মামুনুর রশিদ মামুন।
সংগঠন সূত্রে জানা গেছে, প্রায় ৬-৭ মাস আগে গঠিত এ সংগঠনটি ইতোমধ্যে ধুনটে রক্তদান কর্মসূচি, অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবং দুস্থ আলেম, ইমাম ও মুয়াজ্জিনদের সহায়তাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছে।
নবনির্বাচিত দায়িত্বশীলরা জানান, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করে ধুনট উপজেলার সর্বস্তরে মানবিক ও সামাজিক সেবা পৌঁছে দিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত