ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে ট্রাক্টরের চাপায় ৮ বছরের শিশুর মৃত্যু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ১২:৫০

টাঙ্গাইলের নাগরপুরে ট্রাক্টরের চাপায় পিষ্ট হয়ে আলিফা (৮) নামের এক শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাইকে থাকা অপর দুই আরোহী আহত হয়েছে । নিহত আলিফা উপজেলার কাশাদহ গ্রামের মোঃ বাবুল হোসেনের মেয়ে। ২৭ মার্চ ২০২৬ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে নাগরপুর উপজেলার মামুদনগর পুরাতন বাসস্ট্যান্ডের একটু অদুরে জুয়েলের বাড়ির সামনে এই দূর্ঘনাটি ঘটে। প্রতক্ষ্যদর্শীরা ও স্থানীয় সূত্রে জানা যায়, কাশাদহ গ্রামের বাবুল হোসেনের ৮ বছরের শিশু কন্যা আলিফা তার ফুপা আজমিরুলের মোটর বাইকে করে নাগরপুরে বেড়ানোর উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেয়। মোটর বাইকটি ঘটনা স্থলে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলি টাক্টরকে সাইড দিতে গিয়ে মোটর সাইকেল থেকে শিশু আলিফা পরে যায়। এ সময় ট্রলি-টাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের দাদা মোঃ আব্দুস সাত্তার জানান,তার নাতনী আলিফা তার ফুপার সাথে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘনায় নিহত হয়েছে এবং তার ফুপা আজমিরুল ও ফুপি রত্না আক্তার আহত হয়েছে। তাদেরকে নাগরপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ মুরাদ হোসেন জানান, দূর্ঘনার সংবাদ পেয়ে ঘটনা স্থল থেকে লাশ উদ্দ্যার করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরর্বতী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এমএসএম / এমএসএম

কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান

মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা

নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা

নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার

নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ

ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা