গ্যাস-তেল মজুদে জরিমানা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে জ্বালানি তেল ও এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদ ও বিক্রয়ের অভিযোগে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিপুল পরিমাণ এলপিজি গ্যাসও জব্দ করা হয়।
গতকাল শুক্রবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার সাতগাঁও পয়েন্ট সংলগ্ন এলাকায় শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি)।
অভিযানে ‘মেসার্স ন্যাশনাল ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে এলপিজি গ্যাস সিলিন্ডার মজুদের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির কাছ থেকে ১ হাজার ৯৭১টি সিলিন্ডারে থাকা মোট ২৯ হাজার ৭২৪ কেজি এলপিজি গ্যাস জব্দ করা হয়।
এছাড়া ‘শান্ত এন্টারপ্রাইজ’ নামের আরেকটি প্রতিষ্ঠানকে অবৈধভাবে অকটেন ও পেট্রোল মজুদ এবং প্রায় ৫ হাজার কেজি জ্বালানি তেলের ক্রয়-বিক্রয়ের সঠিক তথ্য উপস্থাপন করতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন জানান, এলপিজি ও জ্বালানি তেল অবৈধভাবে মজুদের দায়ে প্রযোজ্য বিধিমালা অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন বলেন, বাজারে জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে এবং কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা রোধে এমন অভিযান অব্যাহত থাকবে।
নোট: ছবি সংযুক্ত
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান