তানোরের প্রতিটি আম গাছে আমে ভরপুর
রাজশাহীর তানোরে বিগত বছর গুলোর চাইতে এবছর প্রতিটি আম গাছে ব্যাপক হারে আম দেখা যাচ্ছে। এতে করে আম চাষিদের মুখে ফুটে উঠেছে হাসির ঝিলিক ও বুকে বেঁধেছে রঙ্গিন স্বপ্ন। দাম ভালো পাওয়া গেলে এবছর অনেক লাভবান হবে আম চাষিরা। উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা গেছে, প্রতিটি আমের গাছে ব্যাপক ভাবে আম ধরে রয়েছে। কোন কোন আম গাছে আমের জন্য গাছের পাতা পর্যন্ত দেখা যাচ্ছে না। আম চাষিরা গাছে আমের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন।
এবারের মৌসুমের শুরুতে আবহাওয়াগত কারণে পর্যাপ্ত মুকুল আসতে দেরি হলেও প্রতিটি গাছে এখন আমে ভরপুর আম গাছ গুলো। তবে বড় আকারের গাছের চেয়ে ছোট ও মাঝারি গাছে বেশি আম লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে এবছর আম গাছে ভালো আম দেখা যাচ্ছে। ফলে, 'এবার দেখা দিয়েছে আম চাষিদের চোখে মুখে রঙ্গীন স্বপ্ন। উপজেলার একাধিক চাষিরা জানান, মুকুল বের হতে যে তাপমাত্রা প্রয়োজন বাতাসে সে তাপমাত্রা ছিল। ফলে আম গাছে এবার বেশি আম লক্ষ করা যাচ্ছে।
মৌসুমের শুরুতেই তানোরে আম উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফলন হবে বলে আশা করছেন আম চাষিরা। এতে করে তানোরের আম চাষিদের মুখে হাসি ও বুকে রঙ্গীন স্বপ্ন বাসা বেধেছে। মনে লেগেছে আনন্দের ঢেউ।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলা জুড়ে ৩শ’ ৬০ হেক্টর জমিতে আমের বাগান রয়েছে। আম গাছের পরিমাণ প্রায় ৩৩ হাজার মত হতে পারে। গত বছর আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হাজার ৮শ’ মেট্রিক টন' এবার তা ছাড়িয়ে যাবে। এবারে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ না করলেও যে হারে আম দেখা যাচ্ছে, 'আবহাওয়া অনুকূলে থাকলে গত বারের চেয়ে দ্বিগুন আম উৎপাদন বেশি হবে বলে ধারাণা করছে কৃষি অফিস।
তানোর উপজেলার কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ জানান, আম গাছে পরিচর্যা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেয়া হচ্ছে। যেকোন সময় এ্যানথাস জোনিত রোগ হতে পারে। তার জন্য প্রতিটি চাষিকে কার্বোডাজিং গ্রুপের ঔষুধ ব্যবহার করতে বলা হচ্ছে।গত বছরের চেয়ে এবার আমের উৎপাদন ভালো হবে বলে আসাবাদ ব্যক্ত করেছেন কৃষি সম্প্রাসারণ অধিদপ্তর।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড, আসামী পলাতক
পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলায় ক্যামেরার পেছনের গল্প শোনালেন টেলিভিশন ক্যামেরা সাংবাদিকবৃন্দ
ইলিশ ধরতে পদ্মা-মেঘনায় জেলেরা, সরগরম হয়ে উঠেছে আড়ৎ
ধুনট হাসপাতালকে মডেল হিসেবে গড়তে চান ইকবাল হোসেন
টুঙ্গিপাড়ায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
চন্দনাইশে ক্লাস ফাঁকি দিয়ে বিনোদনকেন্দ্রে ঘোরাঘুরির সময় শিক্ষার্থী আটক
শেরপুরের গারো পাহাড়ে মোমবাতি হাতে খৃষ্ট সম্প্রদায়ের তীর্থযাত্রীর আলোর মিছিল অনুষ্ঠিত
শরণখোলায় লাগামহীন চুরি ও মাদকের থাবা: চরম নিরাপত্তাহীনতায় উপকূলের মানুষ
গুরুদাসপুরে শাকিল হত্যার ঘটনায় আরো ২ জনকে আটক করেছে ডিবি
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, খন্ডিত মরদেহ উদ্ধার
নওগাঁর বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার
চাঁদপুরে মা ইলিশ শিকারে ৬৪৬ জেলে আটক, ১৮৩ জনের কারাদণ্ড