ঢাকা রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

আইপিএল শুরুর দিন ধোনিকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ১২:৫৯

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের প্রায় প্রতি আসরেই মহেন্দ্র সিং ধোনি অবসর নিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়। সেই আলোচনা থামিয়ে পরের আসরেই ফের ব্যাট-প্যাড-গ্লাভস নিয়ে নেমে পড়েন সাবেক ভারতীয় অধিনায়ক। এবারও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নামার লক্ষ্যে ‘ক্যাপ্টেন কুল’ প্রস্তুতি সারছিলেন। কিন্তু আইপিএল মাঠে গড়ানোর দিনই তাকে নিয়ে দুঃসংবাদ পেল চেন্নাই।

আজ (শনিবার) অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ১৯তম আসর শুরু হবে। যদিও যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই প্রথম ম্যাচ খেলবে আগামী সোমবার। রাজস্থান রয়্যালসের বিপক্ষে সেই ম্যাচে নামার আগে অন্তত দুই সপ্তাহের জন্য ধোনি ছিটকে গেছেন বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই মুহূর্তে তিনি মাংসপেশির (কাপ স্ট্রেইন) চোট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন।

এক্সে দেওয়া এক পোস্টে চেন্নাই জানিয়েছে, ‘এমএস ধোনি বর্তমানে কাপ স্ট্রেইন ইনজুরির পুনর্বাসনের মধ্যে আছেন। ফলে তিনি ২০২৬ আইপিএলের প্রথম দুই সপ্তাহ মিস করতে যাচ্ছেন। দ্রুত সেরে উঠুন, থালা (নেতা বা বড় ভাই)!’

গত বছর আইপিএলে চেন্নাইয়ের ১৪ ম্যাচের সবকটিতেই খেলেছেন ধোনি। যেখানে লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে দেখা গেছে তাকে, যখন বল বাকি থাকে হাতেগোনা। এরপরও ১৩ ইনিংসে ১৩৫.১৭ স্ট্রাইকরেটে ১৯৬ রান করেছেন তিনি। চেন্নাইয়ের জন্য গত আসরটা ছিল ভুলে যাওয়ার উপযোগী। লিগপর্বে তারা মাত্র চার ম্যাচ জয়ের পর প্লে-অফের আগেই ছিটকে যায়। এমনকি পয়েন্ট টেবিলে রুতুরাজ গায়কোয়াড়ের দলটি একেবারে তলানিতে ছিল। 

এর আগে ইনজুরির কারণে অস্ট্রেলিয়ান পেসার নাথান এলিসকে পুরো মৌসুমের জন্য হারায় চেন্নাই। পরে তার জায়গায় আরেক অজি পেসার স্পেন্সার জনসনকে নেওয়া হয়েছে। অবশ্য চেন্নাইয়ের পেস অ্যাটাকে আগে থেকেই ছিলেন নিউজিল্যান্ড তারকা ম্যাট হেনরি ও জ্যাক ফকস, ইংল্যান্ডের জেমি ওভারটন এবং ভারতের খলিল আহমেদ, গুরজাপনিত সিং, অনশুল কম্বুজ, রামাকৃষ্ণ ঘোষ ও মুকেশ চৌধুরী। এ ছাড়া পেস অলরাউন্ডার হিসেবে শিভাম দুবেও আছেন।

আইপিএল নিলামের আগে মার্কু ক্রিকেটার হিসেবে চেন্নাই রাজস্থান রয়্যালস থেকে ট্রেড পদ্ধতিতে সঞ্জু স্যামসনকে দলে নিয়েছিল। বিপরীতে রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে তারা বিনিময় করে রাজস্থানের সঙ্গে। এ ছাড়া চেন্নাই উদীয়মান ক্রিকেটার কার্তিক শর্মা ও উরভিল প্যাটেলকে দলে নেয় নিলামের মাধ্যমে। উরভিল যদিও গত মৌসুমেও তাদের দলে ছিল, তিন ম্যাচে তিনি ২১২.৫০ স্ট্রাইকরেটে ব্যাট করেন। এ ছাড়া নতুন করে ১৪.২০ কোটি রুপিতে চমক লাগানো কার্তিক বিধ্বংসী ফর্মে ছিলেন ঘরোয়া প্রতিযোগিতায়।

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল

গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা