ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ বিকাল ৬:৩৬

মাঠে মিডফিল্ডারদের প্রকৃত অবদান নিয়ে ভক্ত-সমর্থকদের ভুল ধারণার কড়া জবাব দিয়েছেন বার্সেলোনার ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ং। আক্রমণাত্মক তৃতীয়াংশে নিজের যথেষ্ট ভূমিকা না রাখা কিংবা অনেক সময় ম্যাচে নিজের ছায়া হয়ে থাকার মতো পুরনো সমালোচনাগুলো নিয়ে বরাবরই সোচ্চার থাকা এই তারকা এবার সরাসরি ফুটবল সমর্থকদের ম্যাচ বোঝার ক্ষমতা নিয়েই প্রশ্ন তুলেছেন।
সম্প্রতি ইএসপিএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে ২৯ বছর বয়সী এই মিডফিল্ডার স্পষ্ট ভাষায় বলেন, ‘মানুষ আসলে ঠিকমতো ম্যাচ দেখে না। খুব কম মানুষই পুরো ৯০ মিনিট ধরে ম্যাচ উপভোগ করে।’

মাঠের ভেতরের ট্যাকটিক্যাল লড়াই ও অদৃশ্য অবদান সাধারণ চোখে ধরা পড়ে না উল্লেখ করে ডি ইয়ং আরো যোগ করেন, ‘মাঠে ঠিক কী ঘটছে বা নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত কেন নেওয়া হচ্ছে, সাধারণ দর্শকরা তা বোঝেন না। তাদের কাছে একজন খেলোয়াড়কে মূল্যায়ন করার সবচেয়ে সহজ উপায় হলো সে কয়টি গোল করল বা কয়টি অ্যাসিস্ট করল, সেদিকে তাকানো।
আর স্বাভাবিকভাবেই আমার (মিডফিল্ডার) ক্ষেত্রে সেই সংখ্যাগুলো অনেকটাই কম।’
উল্লেখ্য, সাবেক আয়াক্স তারকা ডি ইয়ং সবসময়ই দাবি করে এসেছেন যে, যারা ফুটবল সত্যিকারের অর্থে বোঝেন, তারা প্রতি সপ্তাহে মাঠে তার পরিবেশন করা ‘অদৃশ্য ও ট্যাকটিক্যাল’ কাজগুলো ঠিকই উপলব্ধি করতে পারেন। গোল বা অ্যাসিস্টের ঝলক না থাকলেও দলের ভারসাম্য রক্ষায় তার মতো মিডফিল্ডারদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাও স্মরণ করিয়ে দেন এই বার্সেলোনা তারকা। 

শান্তা / শান্তা

বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক