হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন হামজা।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। তবে ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রাখা হয়েছে।
অন্যদিকে, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বে দেখা যাচ্ছে ধারাবাহিক পরিবর্তন। টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া।
সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের একাদশে এসেছে তিনটি পরিবর্তন। দলে ফিরেছেন হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। একই সঙ্গে প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব পেতে যাচ্ছেন হামজা।
ফিফা উইন্ডোর বাইরে হওয়ায় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে খেলতে পারেননি হামজা ও ফারহান। তবে ৯ নভেম্বর ইংল্যান্ড থেকে ঢাকায় ফেরার পর শ্রীলংকার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে দুজনকেই একাদশে রাখা হয়েছে।
অন্যদিকে, চোটের কারণে আজকের ম্যাচে খেলতে পারছেন না বিশ্বনাথ ঘোষ। ভুটানের বিপক্ষে স্ট্রাইকার হিসেবে খেললেও ম্যাচের পরদিন অনুশীলনে ব্যথা পান তিনি। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন ইব্রাহিম, যিনি ভুটানের বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন।
এবারের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অধিনায়কত্বে দেখা যাচ্ছে ধারাবাহিক পরিবর্তন।
টুর্নামেন্ট শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক হিসেবে তপু বর্মণের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ম্যাচের দিন ওয়ার্ম-আপের সময় চোট পেয়ে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে নেতৃত্ব দেন জামাল ভূঁইয়া।
শান্তা / শান্তা
বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না
মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের
হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ
বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে
ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি
সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ
এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর
ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র
ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল