মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের
ইরাকের বসরা আন্তর্জাতিক স্টেডিয়ামে আগামী ১৪ নভেম্বর প্রীতি ম্যাচে ইরান ও ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার কথা। তবে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানি ফুটবল দলকে বহনকারী বিমান বসরা বিমানবন্দরে অবতরণের অনুমতি পায়নি। ফলে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে বিমানটি ইরানে ফিরে যেতে বাধ্য হয়।
গতকাল এ ঘটনা ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বসরা বিমানবন্দরের দুই মুখপাত্র জানিয়েছেন, ইরানি বিমানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞার কারণেই অবতরণের অনুমতি দেওয়া হয়নি।
ইরাকে অবতরণ করতে না পেরে বিমানটি নিজ দেশে ফিরে আবাদান বিমানবন্দরে অবতরণ করে। তবে বসরায় অবস্থিত ইরানি দূতাবাস জানিয়েছে, বিমানযোগে পৌঁছাতে না পারলেও সড়কপথে বসরায় যাবে দেশটির ফুটবল দল।
ইরাকের বসরায় আয়োজিত চারজাতি টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা রয়েছে ইরানের। এই প্রতিযোগিতায় স্বাগতিক ইরাক ছাড়াও লেবানন ও ফিলিস্তিন অংশ নেবে। ইরাকের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, ইরানি বিমানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘনের ঝুঁকি এড়াতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ঘটনা ইরাকে ইরানি বিমান চলাচলের ওপর মার্কিন নিষেধাজ্ঞার ক্রমবর্ধমান প্রভাবের বিষয়টি আবারও সামনে এনেছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দিয়েছিল, ২৩ সেপ্টেম্বরের পর যেসব আন্তর্জাতিক কোম্পানি ইরানি এয়ারলাইনগুলোর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর মাধ্যমে বিশ্বজুড়ে ইরানের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থা অকার্যকর করে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে যুক্তরাষ্ট্র।
এদিকে, মার্কিন নিষেধাজ্ঞার দ্বিতীয় দফার হুমকি এড়াতে গত সেপ্টেম্বরে বাগদাদ বিমানবন্দরে ইরানি ফ্লাইট চলাচল নিষিদ্ধ করে ইরাক। যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট সতর্ক করে বলেছিলেন, যেসব বিমানবন্দর ইরানি এয়ারলাইনগুলোকে সেবা দেবে, সেগুলোও মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়তে পারে। এমনকি এসব বিমানবন্দরকে মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকেও বিচ্ছিন্ন করা হতে পারে।
শান্তা / শান্তা
বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না
মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের
হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ
বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে
ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি
সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ
এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর
ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র
ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে
পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল