ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ২:৬

চোটের কারণে ফ্রান্স জাতীয় দলের স্কোয়াড থেকে ছিটকে গেছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার অরেলিয়েন চুয়ামেনি। ডান উরুতে অস্বস্তি থাকায় তাকে ক্লাবের কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)।

নেশনস লিগে আগামী বৃহস্পতিবার ইতালির মাঠে খেলবে ফ্রান্স। এরপর রোববার ঘরের মাঠে তুরস্কের মুখোমুখি হবে জিনেদিন জিদানের দল। তবে এই দুই ম্যাচে চুয়ামেনিকে পাচ্ছে না ফরাসিরা।

মঙ্গলবার রাতে এক বিবৃতিতে এফএফএফ জানিয়েছে, গত বিশ্বকাপেও যে সমস্যায় ভুগেছিলেন, সেই ডান উরুতে আবার অস্বস্তি অনুভব করছেন চুয়ামেনি।

রিয়াল মাদ্রিদের চিকিৎসকদের সঙ্গে আলোচনা এবং চুয়ামেনির চিকিৎসা ইতিহাস বিবেচনা করে তাকে ক্লাবে ফেরানোর সিদ্ধান্ত নেয় ফ্রান্স দলের মেডিকেল বিভাগ। মঙ্গলবার রাত জাতীয় দলের সঙ্গে কাটিয়ে বুধবার মাদ্রিদে ফিরবেন এই মিডফিল্ডার।

চুয়ামেনির বদলি হিসেবে কাউকে দলে ডাকেনি ফ্রান্স। ফলে ইতালি ও তুরস্কের বিপক্ষে মধ্যমাঠে এদুয়ার্দো কামাভিঙ্গা, ওয়ারেন জাইরে-এমেরি, আদ্রিয়াঁ রাবিও ও লুকাস দা কুনহাদের ওপর ভরসা রাখতে হবে জিদানকে।

aliul / aliul

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে