ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:৩৫

নভেম্বরের আন্তর্জাতিক ফুটবল বিরতিতে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ও ব্রাজিল। লিওনেল মেসি পরবর্তী যুগে আর্জেন্টিনা এবং কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল- দুদলই খেলবে দুটো করে ম্যাচ। আর্জেন্টিনার প্রতিপক্ষ উরুগুয়ে ও কোস্টারিকা। অন্যদিকে ব্রাজিল খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে।

নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে নিজেদের মাঠেই দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। প্রথম ম্যাচে বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় বুয়েনস এইরেসের বোম্বোনেরায় উরুগুয়ের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির দল। ম্যাচটি বাংলাদেশ সময় ১৪ নভেম্বর ভোর ৫টায় শুরু হবে।

এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ম্যাচটির নির্দিষ্ট শুরুর সময় এখনও নিশ্চিত করা হয়নি।

এদিকে এশিয়া সফরে এসে দুটি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ১৪ নভেম্বর সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে জাপানের মুখোমুখি হবে আনচেলত্তির দল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল ৪টা ১৫ মিনিটে।

তিন দিন পর, ১৭ নভেম্বর একই ভেন্যুতে স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে ব্রাজিল। ম্যাচটি বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে।

aliul / aliul

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!