ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:৩৬

শারজায় জিম্বাবুয়ে ও আফগানিস্তানের রান উৎসবের টেস্ট ড্র হয়েছে। দুই দলের কেউই জিততে পারেনি। তবে চমকে দেওয়ার মতো একগাদা কীর্তি হয়েছে।

১ : টেস্ট ক্রিকেটে প্রথম দল হিসেবে একটি ম্যাচের দুই ইনিংসেই ৫০০-র বেশি রান করেছে জিম্বাবুয়ে। তাদের  সর্বমোট রান ১০২৭, একটি টেস্ট ম্যাচে কোনো দলের চতুর্থ সর্বোচ্চ। এক হাজারের বেশি রান করা সপ্তম দল তারা।

১: আফগানিস্তান ও জিম্বাবুয়ের এই শারজা টেস্টই প্রথম টেস্ট ম্যাচ যেখানে তিনটি ৫০০-র বেশি দলীয় সংগ্রহ হয়েছে। এমন কিছু এর আগেও হয়েছে, কিন্তু সেটি প্রথম শ্রেণির ক্রিকেটে। তাও মাত্র দুইবার। ১৯৪৮-৪৯ সালে মহারাষ্ট্র ও বোম্বাইয়ের মধ্যকার রঞ্জি ট্রফি সেমিফাইনাল এভং ডার্বিশায়ার ও নটিংহ্যামশায়ারের মধ্যকার ২০০১ কাউন্টি চ্যাম্পিয়নশিপ।

৭: শারজা টেস্টে সাতটি ভিন্ন ভিন্ন সেঞ্চুরি হয়েছে। এনিয়ে কেবল ১১তম পুরুষ টেস্টে সাতটি বা তার বেশি ব্যক্তিগত সেঞ্চুরি হলো। কেবল দুটি টেস্টে এর  চেয়ে বেশি সেঞ্চুরি হয়েছিল- ২০০৫ সালে এন্টিগায় ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা এবং ২০১৩ সালে শ্রীলঙ্কা ও বাংলাদেশের গলে টেস্টে আটটি করে সেঞ্চুরি হয়েছিল।

৪০ বছর ২৭২ দিন: পুরুষ টেস্ট ম্যাচে দ্বিতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ব্রেন্ডন টেলর। ১৯৯৪ সালে ৪০ বছর ৩১৪ দিন বয়সে নিউজিল্যান্ডের বিপক্ষে ২১০ রান করে এই রেকর্ড ধরে রেখেছেন গ্রাহাম গুচ।

৪১ বছর ৭৮ দিন: শারজা টেস্ট খেলার সময় ক্রেইগ আরভিনের বয়স। টেস্টে তৃতীয় বয়স্ক খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন তিনি। ১৯৫১ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪২ বছর ও ৬ দিন বয়সী এরিক রাওয়েন এবং ১৯২৪ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১১ রান করে ৪১ বছর ও ১৯৫ দিন বয়সী জ্যাক হবস তার ওপরে।

জিম্বাবুয়ের হয়ে সবচেয়ে বয়স্ক টেস্ট সেঞ্চুরিয়ান হয়েছেন আরভিন। 

৫: আরভিনসহ পাঁচ খেলোয়াড় জিম্বাবুয়ের হয়ে ডাবল সেঞ্চুরি করেছেন। নাগপুরে ভারতের বিপক্ষে এন্ডি ফ্লাওয়ারের অপরাজিত ২৩২ রানের পর তিনিই দেশের প্রথম ডাবল সেঞ্চুরিয়ান। আরভিনের ২০৬ এখন জিম্বাবুয়ে তৃতীয় সর্বোচ্চ স্কোর।

৩: টেলর, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে শারজায় একটি সেঞ্চুরি ও ফিফটি করেছেন। জিম্বাবুয়ে দ্বিতীয় দল হিসেবে একই টেস্টে তিন জনের সেঞ্চুরি ও ফিফটি দেখল।

৭: অধিনায়ক হিসেবে টেস্ট  অভিষেকে একটি সেঞ্চুরি ও পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলা সপ্তম ব্যাটার ব্রায়ান বেনেট। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে টেলরের পর দ্বিতীয় জিম্বাবুয়ান হিসেবে এই কীর্তি গড়লেন তিনি।

৩৪৩: শারজা টেস্টে দুই ইনিংস মিলে ৩৪৩ রান দিয়েছেন জিয়া উর রহমান। একটি টেস্ট ম্যাচে তৃতীয় সর্বোচ্চ খরুচে বোলার তিনি। ১৯৩০ সালে কিংসটন টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে ৩৭৪ রান দিয়ে টমি স্কট এবং ২০০৮ সালে নাগপুর টেস্টে ভারতের বিপক্ষে ৩৫৮ রান দিয়ে জেসন ক্রেজা তার উপরে আছেন। জিয়া প্রথম বোলার হিসেবে এক টেসট ম্যাচের দুই ইনিংসেই দেড়শর বেশি রান দিলেন।

৩: কোনো টেস্টে তৃতীয়বারের মতো ৪০ ঊর্ধ্ব বয়সী ব্যাটারদের কাছ থেকে একাধিক সেঞ্চুরির দেখা মিলল। ১৯২৬ সালে লর্ডস টেস্টে ওয়ারেন বার্ডসলে ও হবস সেঞ্চুরি করেছিলেন, দুজনেরই বয়স ছিল ৪৩। একই টেস্টে ৪০তম জন্মদিন পালন করা চার্লস ম্যাকার্টনি সেঞ্চুরি করেন। আবুধাবি টেস্টে ২০১৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি সেঞ্চুরি মারেন মিসবাহ উল হক, কোনো ৪০ ঊর্ধ্ব ব্যাটারের এমন কীর্তি ওটাই প্রথম ও শেষ। 

aliul / aliul

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!