ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:২৬

আগামী বৃহস্পতিবার চেকিয়ার বিপক্ষে স্পেনের নেশনস লিগ মাচে খেলবেন না বার্সেলোনার লামিনে ইয়ামাল। সোমবার স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, হাঁটুর চোটের কারণে সাইডলাইনে থাকতে হচ্ছে তাকে।

রোববার লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে ডান হাঁটুতে আঘাত পান ইয়ামাল। ১৯ বছর বয়সী ফরোয়াার্ড পুরো ৯০ মিনিটই খেলেছেন।

স্প্যানিশ ফেডারেশন জানিয়েছে, মাদ্রিদে ইংল্যান্ডের বিপক্ষে রোববারের ম্যাচের আগে স্পেন দলে যোগ দেওয়ার জন্য আগামী কয়েকদিন বার্সেলোনায় চিকিৎসা নেবেন ইয়ামাল।

রিয়াল সোসিয়েদাদ স্ট্রাইকার মিকেল ওয়ারজাবালও চেকিয়া সফরে যাচ্ছেন না। তিনি ফ্লু থেকে সেরে উঠেছেন। ইয়ামালের মতো তিনিও ইংল্যান্ড ম্যাচে ফিরবেন বলে ফেডারেশন জানিয়েছে।

এই মৌসুমে এখন পর্যন্ত ক্লাব ও দেশের হয়ে খেলা ২০ ম্যাচের সবগুলোতে শুরুর একাদশে ছিলেন ইয়ামাল। এই সময়ে ১৭ গোল ও ১৩ অ্যাসিস্ট করেছেন তিনি। ইতোমধ্যে তার ম্যাচ খেলার সময় বিচক্ষণতার সঙ্গে নিয়ন্ত্রণের দাবি এসেছে।

গত মৌসুমে ইয়ামাল বারবার কুচকির ইনজুরিতে পড়ার কারণে স্পেন ও বার্সেলোনার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়েছিল। বার্সা কোচ হান্সি ফ্লিক গত সেপ্টেম্বরে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের বিরুদ্ধে ইয়ামালের ‘যত্ন না নেওয়ার’ অভিযোগ তোলেন। 

ইতোমধ্যে ৩৭ ম্যাচে স্পেনের হয়ে খেলা ইয়ামাল গত জুলাইয়ে বিশ্বকাপ জেতেন। তার দল নেশনস লিগে প্রথম চারটি ম্যাচই জিতেছে। চেকিয়ার বিপক্ষে জয় ও ইংল্যান্ডের সঙ্গে ড্র করলে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে। শীর্ষ দুটি দল আগামী মার্চের কোয়ার্টার ফাইনালে খেলবে।

aliul / aliul

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!