ঢাকা মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-১১-২০২৬ দুপুর ১২:২৮

বছরের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রোর ২০২৬ সালের বিশ্ব একাদশে জায়গা হয়নি তার। অন্যদিকে, ৩৯ বছর বয়সেও বিশ্ব একাদশে জায়গা ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

গতকাল সোমবার ২০২৬ সালের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। ১১ জনের পাশাপাশি ভোটে পরের সর্বোচ্চ অবস্থানে থাকা একজন আউটফিল্ড খেলোয়াড়কে নিয়ে এবার চার ফরোয়ার্ডের একাদশ গঠন করা হয়েছে।

গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন স্পেন ও আর্সেনালের ডেভিড রায়া। তিন সদস্যের রক্ষণভাগে আছেন বার্সেলোনার পাও কুবারসি, পিএসজির মরক্কোর তারকা আশরাফ হাকিমি ও পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।

মাঝমাঠে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, বার্সেলোনার রদ্রি এবং পিএসজির ভিতিনিয়া।

সবচেয়ে আলোচিত আক্রমণভাগে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মায়ামির লিওনেল মেসি ও বার্সেলোনার লামিনে ইয়ামাল।

৭৫টি দেশের পেশাদার ফুটবলাররা ফিফপ্রোর সদস্য খেলোয়াড় ইউনিয়নগুলোর সহযোগিতায় একটি নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট দেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড- প্রতিটি বিভাগে নিজেদের পছন্দের সেরা তিন খেলোয়াড়কে বেছে নেন ভোটাররা।

প্রতিটি পজিশনে সর্বোচ্চ ভোট পাওয়া গোলরক্ষক, তিন ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ড নিয়ে প্রথম ১০ জনের একাদশ গঠন করা হয়। এরপর বাকি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া আউটফিল্ডারকে নিয়ে পূর্ণ হয় ১১ জনের বিশ্ব একাদশ।

aliul / aliul

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন

ইয়ামালকে নিয়ে দুঃসংবাদ পেল স্পেন

সিলেট টেস্টে জিতল না কেউ, সিরিজ উইন্ডিজের

দুই ওপেনারকে হারিয়ে লাঞ্চে বাংলাদেশ

জানুয়ারিতে আর্জেন্টিনায় খেলবেন মেসি!