ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ১২:১৮

গত সেপ্টেম্বরে একটি শ্যুটিংয়ে ক্যাচ ধরতে ঝাঁপিয়ে পড়ে কাঁধের চোটে পড়েন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। যে কারণে তিনি ঘরের মাটিতে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি ও চলমান ওয়ানডে সিরিজ থেকে ছিটকে যান। তাকে নিয়েই এবার কিউইরা দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে। যেখানে ফিরেছেন চোটে থাকা আরেক তারকা ডেভন কনওয়ে।

ওয়ানডে সিরিজের আগে অনুশীলনে কনকাশনে (মাথায় আঘাত) ভোগেন কনওয়ে। যে কারণে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে এই ওপেনার ছিটকে যান। তিনি মাঠে ফিরবেন আসন্ন টেস্ট সিরিজ দিয়ে। এ ছাড়া ঊরুর মাংসপেশির চোটে ভোগা উইকেটরক্ষক ব্যাটার টম ব্লান্ডেলও সেরে উঠেছেন। প্রথম টেস্টেই তাদের পাওয়ার আশা নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। 

গত জুনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড। প্রায় একই স্কোয়াড নিয়েই তারা এবার ভারতের মোকাবিলা করবে। যদিও সাদা বলের দুই সিরিজে স্বাগতিক কিউইরা তেমন সুবিধাজনক অবস্থানে নেই। টি-টোয়েন্টি সিরিজে ৩-২ ব্যবধানে হারের পর ওয়ানডের তৃতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ার আগে পিছিয়ে পড়ে ২-০ তে।    

ইংলিশদের ওই সিরিজের দলে খেলা ব্যাটার কেইন উইলিয়ামসন (যিনি সেই সফরের মাঝপথেই অবসর নিয়েছিলেন) এবং পেসার উইল ও’রুর্ক (এই সিরিজের পরপরই অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ রয়েছে, তাই তাকে বিশ্রামে রাখা হচ্ছে) আসন্ন সিরিজে নেই। এ ছাড়া গোড়ালির চোটে বেন সিয়ার্স এবং নিতম্বের চোটে জ্যাক ফকসও খেলতে পারবেন না। তবে নতুন করে টেস্ট স্কোয়াডে যুক্ত হয়েছেন পেসার জ্যাকব ডাফি, পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরে যেতে পারেননি তিনি।

এদিকে, লুক রনকির পরিবর্তে নিউজিল্যান্ডের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব নেওয়া বিজে ওয়াটলিং সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। প্রথম টেস্ট শুরু হবে এর তিনদিন পরেই। ২০২৭ সালের জুন মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে এই সিরিজটি উভয় দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে, তবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া তাদের অর্জিত পয়েন্টের শতাংশের দিক থেকে খুব কাছাকাছি অবস্থানে আছে।

ভারত চতুর্থ স্থানে থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে। ফাইনালে খেলার সুযোগ পেতে হলে তাদের বাকি সাতটি টেস্টের বেশিরভাগই জিততে হবে, এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ। ওই লড়াই দিয়ে তারা এই টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রটি শেষ করবে। ওয়েলিংটনে ১৯ নভেম্বর থেকে প্রথম টেস্টে নামবে ভারত-নিউজিল্যান্ড। এর আগে খেলবে বাকি দুটি ওয়ানডে।

ভারত সিরিজে নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড

টম ল্যাথাম (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, ম্যাট হেনরি, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং

aliul / aliul

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে

৮ বছর আগের বল টেম্পারিংয়ের ঘটনা নিয়ে কি পুনরায় তদন্তে নামবে অস্ট্রেলিয়া?

স্যান্ডপেপার গেট নিয়ে খাজার দাবিকে ‘শতভাগ সত্যি’ বললেন ওয়ার্নার

ফিফপ্রোর সেরা একাদশে মেসি, ব্যালন ডি’অর জিতেও নেই কেইন