ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১-১১-২০২৬ দুপুর ২:৫

আগেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে স্বাগতিক বাংলাদেশের। আজ কার্যত নিয়মরক্ষার ম্যাচে সেমিফাইনালের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার পাশাপাশি গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য থাকবে হামজা চৌধুরীদের। 

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ ‘এ’-তে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। এর আগে বিকেল সাড়ে ৩টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও মালদ্বীপ।

গত রোববার গ্রুপ ‘এ’তে শ্রীলঙ্কা ও ভুটানের মধ্যকার ম্যাচটি ২-২ গোলের ড্রয়ের পরই সেমিফাইনাল নিশ্চিত হয় বাংলাদেশের। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বদলি ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিমের দ্বিতীয়ার্ধের গোলে ভুটানকে ১-০ ব্যবধানে হারিয়ে আসর শুরু করে লাল-সবুজের দল। 

এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচ থেকে এক পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কা। ড্র করলেও গ্রুপের শীর্ষস্থান ধরে রাখতে পারবে স্বাগতিকরা। আর জয় পেলে নকআউট পর্বের আগে দলের আত্মবিশ্বাস আরও বাড়বে।

সেমিফাইনাল নিশ্চিত হলেও শ্রীলঙ্কা ম্যাচে নিজেদের সেরা দল নিয়েই খেলতে চায় বাংলাদেশ। ক্লাবের ব্যস্ততা থাকায় প্রথম ম্যাচে খেলতে পারেননি দলের প্রাণভোমরা হামজা চৌধুরী। ইংল্যান্ডে ক্লাবের দায়িত্ব শেষ করে এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন তারকা এই মিডফিল্ডার। ইংল্যান্ডপ্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদও দলে যোগ দিয়েছেন। এতে আক্রমণভাগের শক্তি আরও বেড়েছে।

তবে শ্রীলঙ্কা ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে চোটের থাবাও পড়েছে। সাফ চ্যাম্পিয়নশিপ শুরুর আগে থেকেই বাংলাদেশ স্কোয়াড ইনজুরিতে ভুগছিল। প্রবাসী ফুটবলার রোনান সুলিভান চোটের জন্য আমেরিকা থেকে বাংলাদেশেই আসতে পারেননি। ভুটান ম্যাচে ইনজুরির জন্য একাদশ ঘোষণার পরও খেলতে পারেননি তপু বর্মণ। এবার ইনজুরির থাবায় পড়েছেন বিশ্বনাথ ঘোষ। 

এদিকে, শ্রীলঙ্কাকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করা ম্যাচে নিজেদের শক্তির জানান দিয়েছে তারা। ওই ম্যাচে গোল করেন অলিভার জেমস ও আহমেদ ওয়াসিম রাজেক। বাংলাদেশের মতো শ্রীলঙ্কাও এখন প্রবাসী ফুটবলারদের দিয়ে দল সাজাচ্ছে। আজকের ম্যাচটি তাই দুই দলের জন্যই নিজেদের সামর্থ্য প্রমাণের চ্যালেঞ্জ। 

ঘরের মাঠে দর্শকদের সমর্থন কাজে লাগিয়ে ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর লক্ষ্যে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। সর্বশেষ ২০০৩ সালে আঞ্চলিক এই প্রতিযোগিতার শিরোপা জিতেছিল বাংলাদেশ। আগামী ১৪ নভেম্বর সেমিফাইনালে খেলবে তারা। গ্রুপ ‘বি’-র ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হবে বাংলাদেশের প্রতিপক্ষ।

aliul / aliul

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ

দল বদলাতেই দাম বাড়ল পান্ডিয়ার, একই দামে মুম্বাইয়ে আর্শদীপ

এন্ড্রিককে ব্রাজিলে বেশি খেলার সুযোগ দিতে আনচেলত্তিকে অনুরোধ মরিনিয়োর

ইরানি ফুটবলারদের বিমান অবতরণে ইরাকের বাধা, নেপথ্যে যুক্তরাষ্ট্র

ভারতের বিপক্ষে কিউইদের টেস্ট স্কোয়াড, ফিরলেন রাচিন-কনওয়ে

পাকিস্তান ক্রিকেটে নতুন দায়িত্বে বুলবুল

‘স্যান্ডপেপার গেট’ সম্পর্কে খাজার বিস্ফোরক দাবি নিয়ে মুখ খুললেন স্টার্ক

টেস্টে প্রথমবার তিন ‘৫০০’, শারজায় আরও যা যা হলো

নভেম্বরে আর্জেন্টিনা-ব্রাজিলের খেলা কবে, কখন

আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ না খেলার ঘোষণা স্কটল্যান্ডের

ব্যক্তিগত পুরস্কারের দৌড়ে এবার ইয়ামালকে হারালেন এমবাপে