ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার
পাকিস্তানের ৪৩৪ রান পেরিয়ে ১২ রানের লিড নিয়েছে শ্রীলঙ্কা। রাওয়ালপিন্ডির এই উইকেট কতটা ব্যাটিং বান্ধব তা আর বলার অপেক্ষা রাখে না। তবে সেই পিচেই লঙ্কানরা আজ (বৃহস্পতিবার) সকালে ৪২ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে। এর মধ্যে পাঁচটিই নিয়েছেন অভিষিক্ত পেসার সাকিব খান। সবমিলিয়ে ৭ উইকেট নিয়ে তিনি স্পেলটা স্মরণীয় করে রাখলেন।
গতকাল (বুধবার) তৃতীয় দিন শেষে লঙ্কানদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৪০৪ রান। কুশল মেন্ডিসের দল তখন মাত্র ৩০ রানে পিছিয়ে। বড় লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করবে ভাবা হলেও উইকেট টিকিয়ে রাখতেই সফরকারীরা হিমশিম খেয়েছে। আগেরদিন ধনাঞ্জয়া ডি সিলভা ১৬৭ এবং কুশল মেন্ডিস ১১৭ রানে অপরাজিত ছিলেন।
মেন্ডিস আজ ২ রান যোগ করতে পারলেও ধনাঞ্জয়া আর ব্যক্তিগত খাতাটা বাড়াতে পারেননি। দিনের পঞ্চম বলেই ধনাঞ্জয়া ডি সিলভাকে গাজি ঘোরির ক্যাচ বানিয়ে ফেরান সাকিব। এর আগে সাবেক এই লঙ্কান অধিনায়ক ২৪৬ বলে ২০টি চারের বাউন্ডারিতে ১৬৭ রান করেন। ৮ রানের ব্যবধানে ফেরেন কুশলও। ২০২ বলে ১০ চার ও ২ ছক্কায় তিনি করেন ১১৯ রান।
মাঝে ২০ রানের ফাঁকে বিরতি দিয়ে শেষ ১৪ রানে বাকি ৪ উইকেট হারিয়ে ৪৪৬ রানে অলআউট শ্রীলঙ্কা। এর আগে কামিন্দু মেন্ডিস মেন্ডিস ৫৮ এবং ওপেনার লাহিরু উদারার ব্যাটে আসে ৪২ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৭ উইকেট নিয়েছেন সাকিব। আজ লঙ্কানদের হারানো ৬ উইকেটের পাঁচটিই তার দখলে।
প্রথম শ্রেণিতে সাকিবের ক্যারিয়ারসেরা স্পেল এটি। আর পাকিস্তানের হয়ে টেস্টের অভিষেক ম্যাচে চতুর্থ সেরা বোলিং ফিগার (১৩০/৭)। সমান উইকেট পেলেও তার সামনে আছেন মোহাম্মদ জাহিদ (৬৬/৭), মোহাম্মদ নাজির (৯৯/৭) ও আবরার আহমেদ (১১৪/৭)।
এ ছাড়া টেস্টের এক ইনিংসে অভিষিক্ত বোলার হিসেবে যৌথভাবে দুইয়ে আছেন সাকিব। ৭ উইকেটের ওই তালিকায় তার সঙ্গী ১৯ জন। আর সর্বোচ্চ ৮টি করে উইকেট শিকার করেন ৮ অভিষিক্ত বোলার।
aliul / aliul
ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’
রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের
সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!
ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ
নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না
মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের
হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন
আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ
বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে