ঢাকা বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-১১-২০২৬ দুপুর ১২:১৫

সাবেক ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেডের ‍দুর্দশা কিছুতেই কাটছে না। প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে তারা ১০ ম্যাচে স্রেফ এক জয় নিয়ে রেলিগেশন জোনে নেমে গেছে। এই অবস্থায় কোচ মাইকেল ক্যারিক যে আর বেশিদিন ইউনাইটেডের ডাগআউটে থাকছেন না তা অনুমেয়। ক্লাবটির নজর এখন যুক্তরাষ্ট্রের কোচ মরিসিও পচেত্তিনোর দিকে। ইতোমধ্যে উভয়পক্ষের যোগাযোগও হয়েছে।

সূত্রের বরাতে ইএসপিএন জানিয়েছে, ক্যারিকের জায়গায় নতুন কোচ হিসেবে পচেত্তিনোকে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে নেওয়ার পথে ম্যানচেস্টার ইউনাইটেড। পচেত্তিনোর চুক্তিতে থাকা ১ কোটি ডলারের রিলিজ ক্লজ কার্যকর করার আগে ক্লাবটি যুক্তরাষ্ট্র সকার ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করেছে। বৃহস্পতিবার (আজ) ইউনাইটেড কর্তৃপক্ষ ক্যারিকের সঙ্গে বসতে পারে। 

ম্যানচেস্টারের ক্লাবটি যেহেতু পচেত্তিনোকে নিয়ে আসার পরিকল্পনা করছে, সে হিসেবে ৪৫ বছর বয়সী বর্তমান কোচ ক্যারিককে ছেড়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত দ্রুততম সময়ে নেওয়া হবে। আবার পচেত্তিনোকে আনলে তার সঙ্গে রয়েছে তার পুরো কোচিং প্যানেল। সেখানে তার দীর্ঘদিনের সঙ্গী জেসুস পেরেজও আছেন। সবমিলিয়ে ২ মিলিয়ন ডলার খরচ হতে পারে ইউনাইটেডের। 

ক্যারিকের সঙ্গে সাক্ষাৎ-কে কেন্দ্র করে গতকাল (বুধবার) ইউনাইটেডের মালিক স্যার জিম র‌্যাটক্লিফের সঙ্গে মোনাকোতে গিয়ে দেখা করেছেন ক্লাবটির প্রধান নির্বাহী ওমর বেরাদা ও ফুটবল পরিচালক জেসন উইলকক্স। পচেত্তিনোর সঙ্গে ইউনাইটেড নীতিগতভাবে একটি মৌখিক চুক্তিতে পৌঁছেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস। এ ছাড়া প্রখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, মৌখিক চুক্তি সম্পন্ন হওয়ার পর এখন আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে।

এর আগে মে মাসে দুই বছরের চুক্তিতে ক্যারিককে প্রধান কোচ করেছিল ইউনাইটেড। কিন্তু চলতি মৌসুমে মাঠের পারফরম্যান্সে তাদের যাচ্ছেতাই অবস্থা, ১০ ম্যাচে ১ জয়, ৫ ড্র ও ৪ হার নিয়ে ১৯ দলের মধ্যে তাদের অবস্থান ১৮তম। ক্লাবটি এখন পর্যন্ত ইউনাইটেডের সাবেক তারকা খেলোয়াড় ক্যারিকের ভবিষ্যৎ নিয়ে মুখে কুলুপ এঁটে আছে। বুধবার তিনি ক্যারিংটনে উপস্থিত ছিলেন এবং বর্তমানে আন্তর্জাতিক দায়িত্বে নেই এমন খেলোয়াড়দের নিয়ে অনুশীলনও করেছেন।

এদিকে, পচেত্তিনো নভেম্বর উইন্ডোতে যুক্তরাষ্ট্রের দুটি ম্যাচের দিকে মনোযোগী, তার দল ১৪ নভেম্বর হাইতির বিপক্ষে ও ১৭ নভেম্বর কনকাকাফ নেশন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলবে। এর আগে প্রিমিয়ার লিগে তিনি সাউদাম্পটন, টটেনহ্যাম ও চেলসিকে কোচিং করিয়েছেন। এর আগে ২০১৮, ২০২২ ও ২০২৪ সালে ইউনাইটেডের দায়িত্বের জন্য বিবেচনায় নেওয়া হয়েছিল আর্জেন্টাইন এই কোচকে।

aliul / aliul

‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’

রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের

সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ

যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!

ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ

নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের

বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না

মার্কিন চাপের মুখে ইরানি ফুটবল দলের বিমান অবতরণে বাধা ইরাকের

হামজাকে অধিনায়ক করে বাংলাদেশের একাদশে তিন পরিবর্তন

আইপিএল নিলামে নাম লেখালেন মোস্তাফিজ

বল টেম্পারিং-হেডের মন্তব্য-বর্ণবাদ-মাতাল কোচ; যা আছে খাজার আত্মজীবনীতে

ইনজুরির কারণে ফ্রান্স দল থেকে ছিটকে গেলেন চুয়ামেনি

সাফ : গ্রুপ সেরা হওয়ার লক্ষ্য নিয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ