ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল
লিভারপুলে ভার্জিল ভ্যান ডাইকের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। ৩৫ বছর বয়সী এই ডাচ ডিফেন্ডারের সঙ্গে ক্লাবটির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে আগামী গ্রীষ্মে। তবে চুক্তি নবায়ন কিংবা ক্লাব ছাড়ার বিষয়ে এখনই কোনো তাড়াহুড়ো চান না লিভারপুলের অধিনায়ক।
দুই মৌসুম আগেও একই পরিস্থিতিতে ছিলে ভ্যান ডাইক। শেষ পর্যন্ত ২০২৫ সালের এপ্রিলে তিনি দুই বছরের নতুন চুক্তিতে সই করেছিলেন। এবারও তার লিভারপুলে থাকার আগ্রহ রয়েছে বলে ইঙ্গিত মিলছে। তবে বয়স, পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় দুই পক্ষকেই নিতে হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
আগামী জানুয়ারি থেকে বিদেশি ক্লাবের সঙ্গে প্রাক-চুক্তি করার সুযোগ পাবেন ভ্যান ডাইক। ইতোমধ্যে এসি মিলান ও জুভেন্টাস তার পরিস্থিতির ওপর নজর রাখছে। তুরস্কের কয়েকটি ক্লাবও তাকে দলে ভেড়ানোর আশা করছে বলে জানা গেছে।
আন্তর্জাতিক বিরতির পর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামলে লিভারপুলের হয়ে ৩৯০তম ম্যাচ খেলবেন ভ্যান ডাইক। মৌসুম শেষ হওয়ার আগেই ৪০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনাও রয়েছে তার।
aliul / aliul
ম্যানইউতে নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিলেন ফার্নান্দেস
ভ্যান ডাইককে নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় লিভারপুল
২৭ বছরে প্রথমবার এমন কীর্তি কোনো নিউজিল্যান্ড ব্যাটারের
বল বিকৃতির নতুন বিতর্কেও অটল অস্ট্রেলিয়া, বিয়ার্ডম্যানে তছনছ ইংল্যান্ড
ব্যাটিং স্বর্গেও ৪২ রানে ৬ উইকেট হারাল শ্রীলঙ্কা, সাকিবের ৭ শিকার
‘এটি ফারহানের গোল, মেসি-নেইমারের নয়’
রেকর্ড ২১ ছক্কায় ডাবল সেঞ্চুরি কিউই ব্যাটারের
সাফে বড় জয়ের পর দুঃসংবাদ পেল বাংলাদেশ
যুক্তরাষ্ট্র ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হচ্ছেন পচেত্তিনো!
ফরাসি শিবিরে ফের দুঃসংবাদ, রসিকতায় মাতলেন ইতালির কোচ
নিরাপত্তা শঙ্কায় কাতারের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার যুক্তরাষ্ট্রের
বেশিরভাগ ভক্তই পুরো ৯০ মিনিট দেখে না