পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেতঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত। রাজনীতির সংকীর্ণতার কারণেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি থেকে দেশের মানুষ বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, খাল খনন করলে জিয়াউর রহমানের নাম সামনে চলে আসবে, তাই বিগত সরকার এর কোনো উদ্যোগ নেয়নি।
তিনি আরও বলেন, কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকার মানুষ বছরের পর বছর ধরে জলাবদ্ধতার শিকার। এই সংকট থেকে মুক্তি দিতে ‘কপোতাক্ষ নদ ও তৎসংলগ্ন এলাকার জলাবদ্ধতা দূরীকরণ’ প্রকল্পের আওতায় বুরুলি খালের তিন কিলোমিটার খননকাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘তারেক রহমানের সরকার মানুষের দুঃখ-কষ্টের সমব্যথী। এ কারণেই সরকার এ অঞ্চলের মানুষের সমস্যার সমাধান করতে চায়। বিগত সরকার উন্নয়নের নামে পকেট ভারী না করলে ভবদহের সমস্যার সমাধান এতদিনে হয়ে যেত।’
সকাল ১০টায় এই খননকাজের উদ্বোধন করেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। কাজ উদ্বোধন শেষে তিনি একটি গাছের চারা রোপণ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে শনিবার (২৮ মার্চ) সকালে যশোরের কেশবপুর উপজেলার বুরুলি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে খাল পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্ষার আগেই বাঁধ অপসারণ ও স্লুইসগেট সচল করার ওপর জোর দিয়ে তিনি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। তিনি আশা প্রকাশ করেন, এতে করে গত বছরের জলাবদ্ধতার কষ্ট অন্তত এবার ৫০ শতাংশ লাঘব করা সম্ভব হবে। একই সঙ্গে সেনাবাহিনী পরিচালিত এই খননকাজে তরুণ সমাজকে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে যুক্ত হওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এদিকে, দীর্ঘদিনের প্রতীক্ষিত এই খননকাজ শুরু হওয়ায় আশার আলো দেখছেন ভুক্তভোগী এলাকাবাসী। তাদের প্রত্যাশা, এবার হয়তো সত্যিই পানিবন্দি জীবন থেকে মুক্তি মিলবে তাদের।
এমএসএম / এমএসএম
বারবাকিয়ায় মাদক ও অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত
রাজশাহী নির্বাচন অফিসে নিয়োগ তদন্তে নতুন তথ্য
গজারিয়ায় নবাগত অফিসার ইনচার্জ ( ওসির) সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা
নন্দীগ্রাম কল্যাননগর হিন্দুপাড়ায় দেড় মাসে ৩১টি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন' সংকটে গো খাদ্য
টানা বর্ষণে নাইক্যছড়ায় ভয়াবহ ভাঙন, ঝুঁকিতে ৪০ পরিবারের বসবাস — জরুরি ভিত্তিতে গ্রেটওয়াল নির্মাণের দাবি এলাকাবাসী
নর্থ ওয়েষ্টার্ন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস নির্মান প্রকল্প ঘিরে হামলা ও গুলি
নোয়াখালীর সীমান্তে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি, হামলা ও লুটপাটের অভিযোগ
বারহাট্টায় সচেতনতামূলক বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত
শেরপুরে স্মৃতিতে, চেতনায় ও প্রেরণায় গানে গানে জুলাই শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান ঐক্যবদ্ধ সংগ্রামের এক গৌরবময় স্মারক: দিপ্তী
শান্তিগঞ্জে বসতঘরে হামলা, লুটপাট ও দখলের অভিযোগে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা।
শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা