ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকা ফেরা মানুষের ভিড় মহাখালীতে


মতিন গাজী, যশোর photo মতিন গাজী, যশোর
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ১:১৪

ঈদ, স্বাধীনতা দিবসসহ লম্বা ছুটি শেষে আগামীকাল থেকে পুরোদমে চালু হচ্ছে অফিস-আদালত। ফলে ঈদের সময় নাড়ির টানে ঘরে ফেরা মানুষেরা এখন ফিরে আসছেন ঢাকা শহরে।   

আজ (শনিবার) মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে যাত্রী নিয়ে ফিরছে টার্মিনালে। বাস থেকে নেমেই যাত্রীরা ছুটছেন গন্তব্যের উদ্দেশ্যে। ময়মনসিংহ থেকে আগত যাত্রী আবদুল গফুর বলেন, ঈদে বাড়তি ছুটি কাটিয়েছি, কাল থেকে অফিস শুরু। তাই আজ চলে এলাম।

জামালপুর থেকে আগত যাত্রী মো. মশিউর ফিরেছেন পরিবারসহ। তিনি বলেন, সবাইকে নিয়ে ঈদ কাটাতে বাড়ি গিয়েছিলাম, আজ ঢাকা ফিরলাম। ফিরতি যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি।

টাঙ্গাইল থেকে আগত যাত্রী আল আমিন বলেন, ছুটি শেষ, তাই ঢাকা ফিরে এসেছি। যাওয়ার সময় বাড়তি ভাড়া দিয়ে যেতে হলেও আসার সময় এমন কিছু হয়নি, ভালোভাবেই আসতে পেরেছি। বাস সংশ্লিষ্টরা বলছেন, দূরপাল্লার প্রতিটা বাস যথাসময়ে ঢাকা ফিরছে। একইভাবে আবার যাত্রী আনতে ঢাকাও ছেড়ে যাচ্ছে।

ইসলাম পরিবহনের কর্মী জুয়েল বলেন, রাস্তায় তেমন যানজট বা ভোগান্তি নেই, বাস ভালোমতোই ঢাকা ফিরে আসছে।

এমএসএম / এমএসএম

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ