ঘিওরে ক্ষতিগ্রস্থ সেতুর উপরে ঝুঁকিপূর্ন বাঁশের সাঁকোতে পারাপার
১২টি গ্রামের হাজার হাজার জনগনের দুর্ভোগ চরমে
মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুস্তা ইছামতি নদীর উপর নির্মিত সেতুটি বন্যার পানির প্রবল স্রোতে পশ্চিম পাশের পাটাতন সম্পূর্ন নদীতে বিলিন যায়। এলাকার লোকজন ক্ষতিগ্রস্থ সেতুর উপরে বাঁশের সাঁকো নির্মান করে। কিন্তু বর্তমানে বাঁশের সাকোটি বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। ২৩ বছর অতিবাহিত হবার পরেও সেতুটি পুর্ন নির্মান করা হয়নি। ফলে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় ১২/১৪টি গ্রামের হাজার- হাজার লোকজনকে বাঁশের সাকোর উপর দিয়ে দিয়ে প্রতিদিন যাতায়াত করতে হচ্ছে।
উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, ২০০২ সালে ইছামতি নদীর উপর প্রায় ১৮ লাখ টাকা ব্যয়ে সেতুটি নির্মান করা হয়। ইছামতীা নদীর ভাঙ্গনে সেতুটির পশ্চিম পাশের সম্পূর্ন অংশ নদীতে বিলিন হয়ে যায়। এবং পূর্ব পাশের দুইটি পাটাতন ধ্বসে যায়। ফলে এলাকার লোকজন যাতায়াতের জন্য ক্ষতিগ্রস্থ সেতুটির উপরে বাঁশের সাঁকো নির্মান করে কোন রকম যাতায়াতের ব্যবস্থা করে। এই রাস্তা দিয়ে প্রতি দিন কুস্তা, ঠাকুরকান্দি, ভররা, বিনোদপুর, খলসী, কুমুরিয়া, বনগাঁও, নারচি, ও জিয়নপুর ইউনিয়নসহ ১০/১২টি গ্রামের শত শত লোকজন ক্ষতিগ্রস্থ সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এলাকার ব্যবসায়ীদের পণ্য সামগ্রী আনা নেওয়ার ক্ষেত্রেও অধিক ভাড়া ব্যয় করতে হচ্ছে। কোন ধরনের যানবাহনও চলাচল করতে পারছেনা। বন্যার সময় স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ এলাকার বহু লোকজনের দুঃখ কষ্টের সীমা থাকেনা। ইছামতী নদীর প্রচন্ড স্রোতের কারনে প্রতি বছর বহু বাড়ি ঘড় নদী গর্ভে বিলিন হয়ে যাচ্ছে। নদীর পার্শ্ববর্তী লোকজন বন্যার সময় আংর্তকে মধ্যে দিন কাটাতে হয়। ইছামতী নদীর কয়েক দফা ভাঙ্গনে কুস্তা গ্রামের অনেক বাড়ি ,ঘড় নদী গর্ভে বিলিন হয়ে গেছে।
ইউপি সদস্য মোমারফ হোসেন মুশা বলেন, দীর্ঘ ২২/২৩টি বছর অতিবাহিত হবার পরেও সেতুটি নির্মান না করার দরুন আমাদের যাতায়াতের চরম অসুবিধা হচ্ছে। বন্যা মৌসুমে আমাদের দুঃখ কষ্টের সীমা থাকেনা।
কুস্তা কফিল উদ্দিন দরজী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী হাসান বলেন, আমাদের স্কুলে যাওয়ার একটি সেতুর কাজ চলছে। অপর দুটি সেতুই ভাংগাচোড়া । আমরা জীবনের ঝুঁকি নিয়ে ভাংগাচোরা সেতুর উপর দিয়ে ভয়ে যাতায়াত করি। কুস্তা গ্রামের প্রকাশ দাশ, নিতিশ দাশ সহ লোকজন বলেন, কয়েক বছরের বন্যায় আমাদের সেতুটি সম্পূর্নভাবে ক্ষতিগ্রস্থ হয়। ৫ বছর আগে গ্রামবাসীদের উদ্যোগে ক্ষতিগ্রস্থ সেতুর উপরে বাঁশের সাঁকো নির্মান করে। বর্তমানে বাঁশের সাকোটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে এলাকার হাজার হাজার লোকজন যাতায়াত করছে। এলাকার ভ’ক্তভোগি লোকজন ,দ্রুত নতুন সেতু নির্মানের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।
ঘিওর ইউপি চেয়ারম্যান মোঃ অহিদুল ইসলাম বলেন, আমি সেতুটি নির্মানের জন্য এলজিইডি কর্তৃপক্ষের সাথে একাধিকবার কথা বলেছি। তবে দ্রুত সেতুটি নির্মান হবে বলে তারা জানিয়েছেন।
উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, আমি ব্রিজটি সমন্ধে অবগত আছি। দ্রুত সেতুটি নির্মানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এমএসএম / এমএসএম
রৌমারীতে বিএনপি নেতার গোয়ালঘরে পেট্রোল মজুদ
সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত
শরণখোলায় রিয়া মনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন: গ্রেপ্তার ৩
ভূরুঙ্গামারীতে ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়
অবশেষে সন্তানকে খুঁজে পেলেন আলেয়া বেওয়া
গ্রামীণ ঐতিহ্য পলো দিয়ে মাছ শিকার এখন শুধুই স্মৃতি
এই পোশাকে পুলিশ বাহিনী সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
বাউফলে জাতীয় পতাকা হাতে জামায়াতের ‘আগ্রাসী’ মিছিল: উত্তপ্ত বাউফল
কেশবপুরের এমপি অধ্যাপক মোক্তার আলীকে সামাজিক সংবর্ধনা
আশুলিয়ায় মানবিক ডাক্তারের গাড়ি পোড়ালো আ.লীগ নেতা
গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন