গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নেসকো কোম্পানির জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন ও অতিরিক্ত বিদ্যুৎ বিল আদায়ের প্রতিবাদে রাজশাহীর গোদাগাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল ১০টায় গোদাগাড়ী ডাইংপাড়া গোল চত্বরে গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আয়োজনে এই মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অংশগ্রহণকারীরা মাথায় কাফনের কাপড় বেঁধে শান্তিপূর্ণভাবে তাদের ক্ষোভ ও দাবিসমূহ তুলে ধরেন। মানববন্ধনের ব্যানারে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়—“আমাদের ন্যায্য দাবি মেনে নিন; নয়তো আমাদের হত্যা করে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিন।”
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নেসকো কর্তৃপক্ষ জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন করছে এবং এর মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে অস্বাভাবিক ও তিনগুণ পর্যন্ত বিদ্যুৎ বিল আদায় করা হচ্ছে। এতে সাধারণ মানুষ চরম আর্থিক সংকটে পড়েছে। ভুক্তভোগীরা জানান, “আগে যেখানে স্বাভাবিক বিল পরিশোধ করতাম, এখন প্রিপেইড মিটারের কারণে কয়েকগুণ বেশি টাকা খরচ হচ্ছে। অনেকেই নিয়মিত বিদ্যুৎ ব্যবহার করতে পারছেন না। এটি আমাদের ওপর এক ধরনের আর্থিক নির্যাতন।”
মানববন্ধনে অবিলম্বে প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধ এবং অতিরিক্ত বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। বক্তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে বলেন, “আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া হোক, নয়তো আমাদের বাঁচার পথ নেই।”
এসময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস, সহ-সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, সাধারণ সম্পাদক বরজাহান আলী পিন্টু, নাগরিক কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার, গোদাগাড়ী যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর মাহবুবর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শহিদুল ইসলাম, সমাজ ও মানবকল্যাণ সংস্থার মহাসচিব নুরে আলম ওয়াহিদ, প্রতিবন্ধী অধিকার উন্নয়ন সংস্থার সভাপতি নজরুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু
Link Copied