ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

বাউফলে জাতীয় পতাকা হাতে জামায়াতের ‘আগ্রাসী’ মিছিল: উত্তপ্ত বাউফল


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ২:৪১
পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির বিরুদ্ধে ‘আগ্রাসী’ অবস্থান নিয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ খালেদুর রহমান এর নেতৃত্বে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে অনুষ্ঠিত এই মিছিলকে কেন্দ্র করে পৌরশহরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে রাতেই পাল্টা মিছিল করেছে বিএনপি। দুই দলের এই মুখোমুখি অবস্থানে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকাল ৫টায় বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে কয়েকশ নেতাকর্মী পৌরশহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারীদের হাতে জাতীয় পতাকা দেখা যায় এবং তাদের স্লোগান ও আচরণ ছিল বেশ আক্রমণাত্মক। মূলত স্থানীয় বিএনপির কর্মকাণ্ডের প্রতিবাদে জামায়াত-শিবির এই বিক্ষোভের ডাক দেয়।
এর প্রতিবাদে রাত সাড়ে ৮টায় বাউফল পৌর শহরে পাল্টা বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে পুরো শহরজুড়ে থমথমে পরিস্থিতি তৈরি হয়।
 
জাতীয় পতাকা হাতে বিক্ষোভ মিছিল করার বিষয়ে উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. খালেদুর রহমান বলেন, "বাংলাদেশে ১৮ কোটি মানুষ আছে, সবাই তো সব আইন জানে না। প্রশাসন যদি মনে করে জাতীয় পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিল করা যাবে না, তাহলে আমরা আর করব না।"
 
অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বলেন, "জামায়াত-শিবির জাতীয় পতাকা হাতে নিয়ে উসকানিমূলক মিছিল করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ২৬ মার্চ বাউফল পাবলিক মাঠে বসার স্থান নিয়ে বিরোধে এ পর্যন্ত আমাদের তিনজনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে।"
 
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, পুরো বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি বলেন, "মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সংঘর্ষ না ঘটে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। শহরে পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।"
সবশেষ খবর পাওয়া পর্যন্ত অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা