ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

মোহনগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মডেল মসজিদে মুসল্লিদের সাথে ওসির মতবিনিময়


মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি photo মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ৩:৪৯

নেত্রকোনার মোহনগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সামাজিক অবক্ষয় রোধে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে থানা পুলিশ। এর অংশ হিসেবে মোহনগঞ্জ মডেল মসজিদের মুসল্লিদের সাথে মতবিনিময় সভা করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন।

গতকাল শুক্রবার (২৭ মার্চ) পবিত্র জুমার নামাজের আগে মডেল মসজিদে উপস্থিত শত শত মুসল্লির উদ্দেশ্যে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।

বক্তব্যে ওসি মো. হাফিজুল ইসলাম হারুন সমাজে মহামারি আকার ধারণ করা মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যার মতো ভয়াবহ সামাজিক ব্যাধিগুলো নিয়ে বিস্তারিত কথা বলেন। তিনি বলেন, শুধু পুলিশের একার পক্ষে সমাজ থেকে এসব অপরাধ পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ সমাজ গড়তে দলমত নির্বিশেষে সাধারণ মানুষকেও পুলিশের পাশে দাঁড়াতে হবে এবং সচেতন হতে হবে।

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণার কথা পুনর্ব্যক্ত করে ওসি বলেন, “আমরা মাদকমুক্ত মোহনগঞ্জ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। মাদক সেবী বা মাদক কারবারি যে-ই হোক না কেন, তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”

এ সময় তিনি সমাজকে মাদকের বিষবাষ্প থেকে রক্ষা করতে যেকোনো মাদক ব্যবসায়ী বা সেবনকারীর সুনির্দিষ্ট তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত মুসল্লিদের প্রতি বিনীত অনুরোধ জানান। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

পরে জুমার নামাজ শেষে মসজিদের প্রাঙ্গণে সাধারণ মুসল্লিদের বেশ কিছু সময় দেন ওসি। এসময় তিনি অত্যন্ত আন্তরিকতার সাথে মুসল্লিদের বিভিন্ন অভাব-অভিযোগ, এলাকার সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।

এদিনের মতবিনিময় শেষে মাদক নির্মূলে শুধু থানা বা উপজেলা সদরে সীমাবদ্ধ না থেকে, তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুব শিগগিরই মোহনগঞ্জের প্রতিটি ইউনিয়ন ভিত্তিক ব্যাপক ‘মাদক বিরোধী সচেতনতামূলক কার্যক্রম’ পরিচালনার রূপরেখা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়।

গুরুত্বপূর্ণ এ মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ মডেল মসজিদের সম্মানীত ইমাম ও খতীব, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মুসল্লি। পুলিশের এমন জনমুখী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার