ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডের মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ২৮-৩-২০২৬ দুপুর ৩:৫০

চট্টগ্রামের সন্দ্বীপে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে মা গঙ্গা পূজা ও মহোৎসব অনুষ্ঠিত হয়েছে।

২৫-২৬  ও ২৭ মার্চ তিন দিনব্যাপী এই পূজা ও মহোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

পূজার দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক এস.এম মাহবুবুল আলম শিমুল, জগন্নাথ দেবালয় আখড়া মন্দিরের সাধারন সম্পাদক মুকুল মজুমদার, সাংবাদিক বাদল রায় স্বাধীন।
 অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের, ৩ নং ওয়ার্ড যুবদল নেতা মোঃ কবির, ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আহসান উল্যা বাবলু,মোঃ কেফায়েত সহ আরো অনেকে।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা বলেন নিজেদের ভেতর ঐক্য তৈরি করে সামাজিক শক্তি দৃঢ় করতে হবে। তবেই আপনাদের সকল সমস্যা লাঘব সহ মঠ মন্দিরের উন্নয়নে সকলে সহযোগিতা পাবেন। অন্যদিকে বিএনপি চায় জাতী, ধর্ম, বর্ন নির্বিশেষে সকল বরাদ্ধের সুষম বন্টন। তাই আমরা সনাতনীদের মঠ মন্দির উন্নয়নে সব সময় সচেষ্ট থাকবো, বিগত সময়ে ও করেছি, আগামীতেও করবো। 

পূজার মূল আয়োজনে ছিল মা গঙ্গার আরাধনা, পূজা-অর্চনা, প্রার্থনা ও ধর্মীয় আলোচনা। ভক্তরা দেবীর কাছে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি আয়োজন করা হয় প্রসাদ বিতরণ ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হরেন্দ্র সর্দার পাড়া পূজা মণ্ডপে। স্থানীয় আয়োজকরা জানান, প্রতি বছরের ন্যায় এবারও উৎসবটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
উৎসব উপলক্ষে পুরো এলাকায় ছিল উৎসবের আমেজ। ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আয়োজক কমিটি ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’