শান্তিগঞ্জে সোনাই মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাথারিয়া গ্রামের মোঃ সোনাই মিয়া (৬৪) নামে এক ব্যক্তির গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে পাথারিয়া গ্রামের খালের পাড় এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজের আগে ওজু করতে গিয়ে মৃত আয়ূব আলীর স্ত্রী আফারুন বেগম বাড়ির উত্তর পাশের পুকুরপাড়ে শিল কড়ই গাছে সোনাই মিয়াকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে এবং বিষয়টি পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে শান্তিগঞ্জ থানার এসআই মোঃ আখতারুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করেন এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিবার জানায়, সম্প্রতি তার ছেলে কামরুল হাসানের বিয়ে হওয়ায় বাড়িতে আত্মীয়-স্বজনের উপস্থিতি ছিল বেশি। সে কারণে সোনাই মিয়া ও তার ছেলে ঘরের বারান্দায় ঘুমিয়েছিলেন। সকালে ঘুম থেকে উঠে বাবাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে প্রতিবেশীর কাছ থেকে জানতে পারেন, তার বাবা গাছে ঝুলছেন। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনি বাবার ঝুলন্ত লাশ দেখতে পান।
এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ অলিউল্লাহ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত