সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে ২৪ টি গরু-ছাগল পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকা
চট্টগ্রামের সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে একটি গরুর খামারসহ ৬টি দোকানঘর সম্পুর্ন পুড়ে ছাই হয়ে গেছে।
এতে ফার্মে থাকা ১১টি গরু এবং ১৩ টি ছাগল মারা গেছে বলে দাবী করেন ” মা-বাবার দোয়া ডেইরী এন্ড এগ্রো” ফার্মের মালিক হাবিবুর রহমান মিন্টু।
শুক্রবার রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আস্তানা এলাকার গোয়ালিনী কারখানার সামনে এ আগুন লাগার ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এতে মূহুর্তে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশে । আগুনে স্থানীয় শুক্কুর সওদাগরের মালিকানাধীন ৬টি দোকান ঘর এবং একটি ফার্ম পুড়ে যায়। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, তার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।
হাবিবুর রহমান মিন্টু বলেন, আগুনে আমার ফার্মের ১৩ টি ছাগল ও ১১ টি গরু মারা গেছে। দুইটি ব্যাংকে আমার ঋণ রয়েছে ১৪ লক্ষ টাকা। ফার্ম থেকে প্রতিদিন অন্তত ৩০ লিটার দুধ বিক্রি করতাম। সে টাকা ব্যাংকে শোধ করতাম। এখন সব হারিয়ে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি।
এবিষয়ে, কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে।
এমএসএম / এমএসএম
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ