পাবনা থেকে কাজের সন্ধানে এসে মাগুরায় বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
মাগুরা শ্রীপুরে পেঁয়াজ তোলার সময় বজ্রপাতে সুরুজ আলী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামের মাঠে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত সুরুজ আলী পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার খান মরিচ ইউনিয়নের জয়রামপুর গ্রামের গুলবার আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুরুজ আলী পাবনা থেকে কাজের সন্ধানে মাগুরার শ্রীপুরে এসেছিলো। আজ সকালে তিনি শ্রীপুরের সাচিলাপুর বাজার থেকে শ্রমজীবী হিসেবে দুর্গাপুর গ্রামের এক কৃষকের পেঁয়াজ তোলার কাজে যোগ দেন। বেলা সাড়ে ১১টার দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাথে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্বারিয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন মিয়া বলেন, নিহতের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
সুরুজ আলীর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন