চৌগাছায় বিনামূল্যে সার ও বীজ বিতরণ
যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনার কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে উপজেলা কৃষি অফিসের হলরুমে প্রণোদনার সার ও বীজ এ বিতরণ অনুষ্ঠাঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলামের সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ জেড এম ওবাইদুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-২ এর সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
এ সময় আরো বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন।
উপজেলা জামায়াতের আমির মাও গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারি মাও গিয়াস উদ্দিন। কামাল আহমেদ প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাও নুরুল ইসলাম, সেক্রেটারি অধ্যাপক নুরুজ্জামান, পৌর জামায়াতের আমির মাও আব্দুল খালেক উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকবৃন্দ।
এ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে
মোট ৩ হাজার ২'শ ৮০ জনকে প্রণোদনার বীজ ও সার দেওয়া হবে।
এদের মধ্যে পাট চাষি রয়েছে ৪৫০ জন, আউশ ২৫০০, তিল ১৮০ এবং মুগ চাষি রয়েছেন ১৫০ জন।
প্রত্যেক চাষি বীজের সাথে ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. ফরিদ বলেন, কৃষি খাতের উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধির জন্য কৃষিবিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কৃষকদের উৎপাদন খরচ কমানো, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি সহায়তার সঠিক ব্যবহারের ওপর জোর দেওয়ার কথা বলেন।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান