হাটহাজারীতে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে গলায় ফাঁস লাগিয়ে জিয়ারুল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার সকালে হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের পূর্ব চন্দ্রপুর অছি মিয়ার কলোনী থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত যুবক জিয়ারুল নেত্রকোনা জেলার সুশান দুর্গাপুর থানার বলিয়াকান্দার মতিউরের পুত্র।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে জিয়ারুল অছি মিয়ার কলোনী ভাড়া বাসার টিনের ঘরের দরজা বন্ধ করে ঘরের চালার সিলিংএর সাথে গলার মাফলার লাগিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয় পাশের ভাড়া টিয়া মো:হজরত মাঝি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
হাটহাজারী মডেল থানার এস.আই (নি:) মো:আল আমিন মৃত্যুর ঘটনা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে ভিকটিমের পরিবারকে মোবাইল ফোনে জিজ্ঞাসাবাদে মৃত্যুর কারণ জানা যায়নি। ভিকটিম ঈদে নিজ বাড়িতে যায়নি, সম্ভবত: পারিবারিক কারণে অভিমান করে এঘটনা ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান