ঝিনাইদহে এম. এ. কালাম ফিলিং স্টেশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ
ঝিনাইদহের পায়রা চত্বরে অবস্থিত কালাম ফিলিং স্টেশনে জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে তেল কিনেও কাঙ্ক্ষিত পরিমাণে তেল না পাওয়ার অভিযোগ করেছেন একাধিক গ্রাহক। দীর্ঘদিন ধরে কালাম ফিলিং স্টেশন কর্তৃপক্ষ তেলের পরিমাপে ভয়াবহ গরমিল ও কারচুপি করছে বলে অভিযোগ করেছেন সাধারণ গ্রাহকবৃন্দ।
ভুক্তভোগী সোহাগ হোসেন জানান, শুক্রবার ভোর থেকে লাইনে দাঁড়িয়ে থেকে তিনি ২০০ টাকার পেট্রোল ক্রয় করেন। পরে তার সন্দেহ হলে মোটরসাইকেলের ট্যাংক থেকে তেল বের করে মাপলে দেখা যায়, এক লিটার তেলেরও কম দেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন,
“ভোর থেকে কষ্ট করে লাইনে দাঁড়িয়ে থেকে ২০০ টাকার পেট্রোল কিনেছি। কিন্তু, যে পরিমাণ তেল দেয়ার কথা, আমি তা পাইনি। এটি আমার সাথে চরম প্রতারণা। শুধু আমার নয়, সাধারণ মানুষের পকেট কাটার একটি পরিকল্পিত চেষ্টা।”
লাইনে থাকা অন্যান্য গ্রাহকরাও একই অভিযোগ করেন। তাদের দাবি, তেল সংকটের অজুহাতে পাম্প কর্তৃপক্ষ পরিমাণে ইচ্ছেমতো তেল কম দিচ্ছে। এমন অনিয়ম কেবল একটি স্টেশনেই সীমাবদ্ধ নয়, জেলার বিভিন্ন ফিলিং স্টেশনেও একই চিত্র দেখা যাচ্ছে বলে তারা জানান।
সেসময়, উপস্থিত জনসাধারণ আরও জানান, কালাম ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বেশি পরিমাণে কারচুপি করছে। এর আগেও বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠলেও, তারা বিভিন্ন ফাঁকফোকর দিয়ে বেরিয়ে নিজেদের আধিপত্য জানান দিয়েই চলেছে।
এদিকে, ভোক্তা অধিকার সংরক্ষণে মাঠ পর্যায়ে প্রশাসনের তেমন কোন দৃশ্যমান পদক্ষেপ নেই বলেও অভিযোগ ওঠেছে।
ঝিনাইদহের সচেতন মহল জ্বালানি তেল বিক্রিতে ডিজিটাল জালিয়াতি ও পরিমাপে কারচুপির বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত নজরদারি জোরদারেরও আহ্বান জানান। যাতে করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত থাকে।
এমএসএম / এমএসএম
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
জাপান প্রবাসী হিন্দু নারীর সাথে প্রতারণা ও অর্থ আত্মসাৎ: বিচার চেয়ে সংবাদ সম্মেলন
রহমতপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য পদে প্রার্থী হতে চান তোফাজ্জল হোসেন খান
‘বুকে হাত দিয়ে বলুন, কোনো ইলিশ ধরব না’ : জেলেদের প্রতি মৎস্যমন্ত্রীর আহ্বান
ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা