বিরামপুর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত-২, আহত-৬
দিনাজপুরের বিরামপুর উপজেলার (দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ক) চন্ডিপুর মাদ্রাসার সামনে মহাসড়কে আজ রবিবার ভোর সাড়ে ৫টার দিকে বাস ও ট্রাকের সংঘর্ষে ২ জন নিহত এবং ৬ জন আহত হয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পঞ্চগড় থেকে ঢাকাগামী ‘হেরিটেজ ট্রাভেলস স্লিপার’ নামের একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বালুভর্তি ট্রাককে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়।
নিহতদের মধ্যে একজন মোশারফ হোসেন বাবু (৫৮), মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। এ ঘটনায় আহত ৬ জনকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।
বিরামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় ২ জন নিহত হয় ও ৬ জনকে গুরুতর আহত অবস্থায় বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করানো হয়েছে এবং ১৮ জন সুস্থ স্বাভাবিক অবস্থায় মালামাল নিয়ে চলে যায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি