ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

উন্নত ভয়েস মেসেজিং ফিচার আনল হোয়াটসঅ্যাপ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৫-১০-২০২১ দুপুর ১০:২১

জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ একাধিক সুবিধা নিয়ে আসছে ব্যবহারকারীদের জন্য। ভয়েস মেসেজিং নিয়ে দূর হবে সমস্যা।

গ্লোবাল ভয়েস মেসেজ প্লেয়ার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। যার ফলে এবার থেকে চ্যাটবক্স থেকে বেরিয়ে গেলেও ভয়েস মেসেজ শোনা যাবে।

শুধু তাই নয়, মেসেজ স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য করার ক্ষেত্রে এবার ব্যবহারকারী সময় সেট করে দিতে পারবেন। ন্য়ুনতম ২৪ ঘণ্টা থেকে ১ সপ্তাহ ও নব্বই দিন পর্যন্ত সেই সময় দেওয়া যাবে।

বর্তমানে বেটা ভার্সন ব্যবহারকারীরা ভয়েস মেসেজিং প্লেয়ার ব্যবহার করতে পারবেন। চ্যাটবক্স থেকে বেরিয়ে গেলেও ব্যাকগ্রাউন্ডে শোনা যাবে ভয়েস মেসেজ। অ্যাপের হোম স্ক্রিনে থাকবে এই অপশন।

হোয়াটসঅ্যাপের অন্যান্য সেকশনে গেলে বা অন্য চ্যাটে ঢুকলেও ভয়েস মেসেজ প্লেয়ার অপশনটি উপরেই দেখা যাবে। যেকোনও ভয়েস মেসেজ থামিয়ে পরেরটি শুনতে পাবেন ব্যবহারকারীরা।

তবে শুধু ভয়েস মেসেজ প্লেয়ারই নয়, হোয়াটসঅ্যাপ মেসেজ অদৃশ্য করতে এখন থেকে সময় সেট করতে পারবেন ব্যবহারকারীরা। গত বছরেই মেসেজ অদৃশ্যের মতো ফিচার নিয়ে আসে হোয়াটসঅ্যাপ। তখন ন্যুনতম সাত দিনের সময় লাগত। তবে এখন থেকে একদিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে মেসেজ।
যদিও শুরুর দিকে বেটা ভার্সনে ও হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টেই কেবল এই পরিষেবা মিলবে। খুব শিগগিরই অ্যানড্রয়েড ভার্সনেও এই ফিচার চালু করা হবে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপ।

প্রীতি / প্রীতি

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা

ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!

স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা

চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি

শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা

এআই ডেটা সেন্টার ঠান্ডা করতে ‘প্রস্রাব’, কেন এমন অদ্ভুত বিজ্ঞাপন