ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মেহেরপুরে জ্বালানি তেল ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত


তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর photo তৌহিদুল ইসলাম তুহিন, মেহেরপুর
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ২:৮

মেহেরপুরে জ্বালানি তেলের মজুদ, সরবরাহ, বিপণন ও বিক্রয় ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. সৈয়দ এনামুল কবির। সভায় জ্বালানি তেলের বর্তমান মজুদ পরিস্থিতি, সরবরাহ ব্যবস্থার স্বচ্ছতা, ন্যায্যমূল্যে বিক্রয় নিশ্চিতকরণ এবং সম্ভাব্য সংকট মোকাবেলায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় রাখা এবং সেবার মান উন্নয়নের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির তাঁর বক্তব্যে বলেন, জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে জনসাধারণের ভোগান্তি কমিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় তাঁর বক্তব্যে জানান, জ্বালানি তেল সংক্রান্ত কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল হুদা, ক্যাবের সভাপতি রফিকুল আলম ও সাধারণ সম্পাদক মাসজুল হক মানিক মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং জ্বালানি খাতের প্রতিনিধিরা।
সভায় বক্তারা জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা সচল রাখা এবং বাজারে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এমএসএম / এমএসএম

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার