মনপুরায় তরমুজে ভরা মাঠ, ঝড়ের আশঙ্কায় নির্ঘুম রাত চাষিদের
ভোলার মনপুরা উপজেলায় এখনো বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যাচ্ছে পাকা ও আধাপাকা তরমুজ। তবে আসন্ন কালবৈশাখী ঝড়ের আশঙ্কায় চরম দুশ্চিন্তায় রয়েছেন স্থানীয় তরমুজ চাষিরা।
আজ রবিবার (২৯ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার ২ নং হাজীরহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ফকিরহাট এলাকার একটি তরমুজ ক্ষেতে গিয়ে এমন চিত্র দেখা যায়। মাঠজুড়ে ছড়িয়ে আছে অসংখ্য তরমুজ, যেগুলো এখনও পুরোপুরি বাজারজাত করা সম্ভব হয়নি।
স্থানীয় তরমুজ চাষিরা মমিন জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় অনেকেই বড় পরিসরে তরমুজ চাষ করেছেন। কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন তারা।
তরমুজ চাষি কাইউম সিকদার বলেন,
“আমাদের মাঠে এখনো অনেক তরমুজ পড়ে আছে। কয়েকদিন সময় পেলে আমরা সব তরমুজ তুলতে পারতাম। কিন্তু আকাশের কালো মেঘের কারণে খুব চিন্তায় আছি। যদি ঝড় হয়, তাহলে সব তরমুজ নষ্ট হয়ে যাবে।”
আরেক চাষি জানান,
“এখনো পুরোপুরি তরমুজ বাজারে নিতে পারিনি। পরিবহন সমস্যা আর শ্রমিক সংকটও রয়েছে। তার ওপর ঝড় হলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে।”
চাষিরা দ্রুত তরমুজ উত্তোলন ও বাজারজাতের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
স্থানীয়রা বলছেন, মনপুরার অর্থনীতিতে তরমুজ একটি গুরুত্বপূর্ণ ফসল। তাই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে এর প্রভাব পড়বে পুরো এলাকার কৃষকদের ওপর।
কালবৈশাখী ঝড়ের শঙ্কায় মনপুরার তরমুজ চাষিরা এখন সময়ের সঙ্গে লড়াই করছেন। প্রকৃতির প্রতিকূলতা কাটিয়ে উঠতে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন তারা।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ