ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদ সম্মেলনে কান্না ও ক্ষোভ

‎হত্যা মামলার আসামির ‘ক্ষোভ’: ৫০ নিরীহ চরবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা


মজিবর রহমান, ফুলছড়ি photo মজিবর রহমান, ফুলছড়ি
প্রকাশিত: ২৯-৩-২০২৬ দুপুর ৪:১১

‎গাইবান্ধার ফুলছড়ি উপজেলার খোলাবাড়ী গ্রামে যেন আতঙ্ক আর অনিশ্চয়তার কালো ছায়া নেমে এসেছে। হত্যা মামলার এক আসামির ‘ক্ষোভের বলি’ হয়ে এবার মামলার জালে জড়িয়েছেন ৫০টি নিরীহ পরিবারের সদস্যরা—এমনই অভিযোগ উঠেছে এলাকাবাসীর পক্ষ থেকে।

‎‎রোববার (২৯ মার্চ) উপজেলার ক্লিনিক বাজার এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা চোখের জল আর বুকভরা ক্ষোভ নিয়ে এসব অভিযোগ তুলে ধরেন। সংবাদ সম্মেলন যেন পরিণত হয় এক হৃদয়বিদারক আর্তনাদে।

‎‎ভুক্তভোগীরা দাবি করেন, একাধিক হত্যা মামলার আসামি মোঃ ফরহাদ হোসেন এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। কিছুদিন আগে তিনি মোহাম্মদ আলীর বড় ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন। ওই ঘটনার পর থেকেই মামলা তুলে নিতে বাদী মোহাম্মদ আলীকে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তিনি।

‎‎কিন্তু মামলা প্রত্যাহারে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে ওঠেন ফরহাদ। প্রতিশোধ নিতে তিনি ‘মারপিট ও ভাঙচুরের’ একটি সাজানো নাটক তৈরি করে ৫০ জন নিরীহ চরবাসীকে আসামি করে মামলা দায়ের করেন—এমন অভিযোগ করেন বক্তারা।

‎‎সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক জেলা পরিষদ সদস্য মোঃ শুক্কুর আলী ফিরোজ বলেন,

‎“ঘটনার সময় আমি গাইবান্ধা শহরের এসকেএস হাসপাতালের সামনে ছিলাম। সিসিটিভি ফুটেজেও তা প্রমাণ রয়েছে। তারপরও আমাকে এই মামলার আসামি করা হয়েছে। এটি শুধু অন্যায় নয়, চরম হয়রানি।”

‎‎হত্যা মামলার বাদী মোহাম্মদ আলী ভাঙা কণ্ঠে বলেন,

‎“যারা আমার ভাইকে নির্মমভাবে হত্যা করেছে, আজ তারাই উল্টো আমাকে আসামি বানিয়েছে। আমি ঘটনাস্থলে ছিলামই না। শুধু আমাকে নয়, মামলার সাক্ষীসহ ৫০ জন নিরীহ মানুষকে জড়িয়ে এই মিথ্যা মামলা করা হয়েছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি, প্রতিদিন আতঙ্কে কাটছে।”

‎চরবাসী আব্দুর রাজ্জাক বলেন,

‎“এই মামলা আমাদের জীবনে অশান্তি নামিয়ে এনেছে। দিনমজুর মানুষগুলো আদালত-পুলিশের পেছনে দৌড়াতে গিয়ে কাজ হারাচ্ছে, পরিবার না খেয়ে দিন কাটাচ্ছে। এটা শুধু মামলা না—এটা আমাদের বাঁচার ওপর আঘাত।”

‎‎সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মোঃ ঈসমাইল হোসেন, কামরুল হাসান, আইয়ুব আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

‎‎সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগীরা অবিলম্বে এই ‘হয়রানিমূলক ও মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি জানান।

‎‎নাম প্রকাশ না করা সত্বে কয়েকজন এলাকাবাসী বলেন, “আমরা বিচার চাই, বাঁচতে চাই। মিথ্যা মামলার বোঝা নিয়ে আর কতদিন এই দুঃসহ জীবন টানবো?”

এমএসএম / এমএসএম

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে চাঁদা না পেয়ে যুবককে মারধর, বাড়িতে হামলা-লুট