অভয়নগরে আইনশৃঙ্খলা সভা: দুর্নীতি, মাদক ও সন্ত্রাস দমনে সম্মিলিত উদ্যোগের আহ্বান
যশোরের অভয়নগরে দুর্নীতি, মাদক ও সন্ত্রাস প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা চেয়েছেন আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে এ আহ্বান জানানো হয়।
সভায় নওয়াপাড়া নদীবন্দর এলাকায় কার্গো জাহাজ থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধ, নূরবাগ এলাকার মহাসড়কের ফুটপাত, নওয়াপাড়া বাজারের অভ্যন্তরীণ সড়ক এবং ভৈরব নদ তীরবর্তী পৌরসভার ওয়াকওয়ে দখলমুক্ত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা, নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং তেল-গ্যাস সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয় সভা থেকে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও সভায় উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
মাছঘাটের শ্রমিক থেকে দন্ত চিকিৎসক, ভুল অস্ত্রোপচারের পর কিশোরের রক্তক্ষরণে মৃত্যু
Link Copied